Journalbd24.com

বুধবার, ১০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নুসরাত হত্যা: এক সপ্তাহের মধ্যে আপিল করবে আসামিপক্ষ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৯ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৯ ১৪:৫৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নুসরাত হত্যা: এক সপ্তাহের মধ্যে আপিল করবে আসামিপক্ষ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৯ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৯ ১৪:৫৩

    নুসরাত হত্যা: এক সপ্তাহের মধ্যে আপিল করবে আসামিপক্ষ

    ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। হত্যার ঘটনায় করা মামলার রায়ে মূল হোতা অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।

    আজ বৃস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। রায়ে আপিলের জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী গিয়াস উদ্দীন নান্নু গণমাধ্যমকে বলেন, এক সপ্তাহের মধ্যে তারা হাইকোর্টের আপিল বিভাগে আবেদন করবেন।

    ৮০৮ পৃষ্ঠার রায়ে বলা হয়, নারীর প্রতি সহিংসতা ও মৃত্যুর ঘটনায় ১৬ আসামির অংশগ্রহণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

    ঘটনার মাত্র সাড়ে ছয় মাসের মধ্যে এবং মাত্র ৬১ কার্যদিবসে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে।

    গত ২০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২৭ জুন থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মামলার ৯১ জন সাক্ষীর মধ্যে ৮৭ জন সাক্ষ্য দেন। বাকি চারজনের মধ্যে একজন বিদেশে থাকায় এবং তিনজনের সাক্ষ্য অন্য সাক্ষীদের সঙ্গে পুরোপুরি মিলে যাওয়ায় তাঁদের সাক্ষ্যগ্রহণের প্রয়োজন হয়নি।

    গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে। পরে ৬ এপ্রিল ওই মাদরাসাকেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাতকে মাদরাসার প্রশাসনিক ভবন কাম সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    বিষয়:
    নুসরাত হত্যা, রায়, মৃত্যুদণ্ড

    সংশ্লিষ্ট সংবাদ: নুসরাত হত্যা, রায়, মৃত্যুদণ্ড

    ২৭ জুন, ২০১৯
    রণদা প্রসাদ হত্যা মামলায় রায়ে মাহবুবুর রহমানের মৃত্যুদণ্ড
    ৩ জুলাই, ২০১৯
    শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ: ৯ জনের মৃত্যুদণ্ড
    ১০ অক্টোবর, ২০১৯
    রিশা হত্যায় ঘাতক ওবায়দুলের মৃত্যুদণ্ড
    ১৫ অক্টোবর, ২০১৯
    মানবতাবিরোধী অপরাধ: গাইবান্ধার পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড
    ২৪ অক্টোবর, ২০১৯
    নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ড
    ২৪ অক্টোবর, ২০১৯
    আদালতের রায়ে সন্তুষ্ট নুসরাতের বাবা
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬