Journalbd24.com

বুধবার, ১০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান স্বেচ্ছা প্রত্যাবাসন: ন্যাম নেতাদেরকে প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৯ ১১:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৯ ১১:৪০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান স্বেচ্ছা প্রত্যাবাসন: ন্যাম নেতাদেরকে প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৯ ১১:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৯ ১১:৪০

    রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান স্বেচ্ছা প্রত্যাবাসন: ন্যাম নেতাদেরকে প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসন। খবর ইউএনবির।

    শুক্রবার আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনের প্লেনারি সেশনে উপস্থিত নেতাদেরকে এ কথা জানান তিনি।

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা আছে। রোহিঙ্গা সংকটের ফলে বাংলাদেশ ও আশপাশের অঞ্চল অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে।

    তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি রাজনৈতিক বিষয় এবং এর শিকড় মিয়ানমারের গভীরে প্রোথিত। তাই এর সমাধান মিয়ানমারের ভেতর থেকে পেতে হবে।

    বাংলাদেশর প্রধানমন্ত্রী বলেন, এর একমাত্র সমাধান হলো রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে নিজেদের বাসস্থানে নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার সঙ্গে স্বেচ্ছায় ফিরে যাওয়া।

    আমরা এই রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইতে বাধ্য হয়েছি বলেও উল্লেখ করেন তিনি।

    বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করছে।

    জলবায়ু পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বাংলাদেশের দায় সামান্য হলেও এর ধ্বংসাত্মক প্রভাবে মারাত্মকভাবে ভুগতে হচ্ছে আমাদের।

    জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষ করে উন্নত দেশগুলোর পূর্ণ সাড়া দেয়া উচিত বলেও মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

    এদিকে ন্যাম সম্মেলনের এক ফাঁকে এ দিন শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

    তিনি বলেন, মালয়েশিয়া এবং আসিয়ানের সদস্য দেশগুলো রোহিঙ্গা সংকট সমাধানের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

    সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র সচিব শহিদুল হক এই বিষয়ে বলেন, মাহাথির দৃঢ়ভাবে অনুভব করছেন যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয় এবং এটাকে বিচারের আওতায় আনা উচিত।

    বিষয়:
    রোহিঙ্গা সংকট, ন্যাম, প্রধানমন্ত্রী

    সংশ্লিষ্ট সংবাদ: রোহিঙ্গা সংকট, ন্যাম, প্রধানমন্ত্রী

    ১৩ মে, ২০১৯
    ক্রাইস্টচার্চ মসজিদে হামলার তদন্ত শুরু
    ১৮ মে, ২০১৯
    আজ শুভ বুদ্ধ পূর্ণিমা
    ১৯ মে, ২০১৯
    মুক্তিযোদ্ধা, এতিম ও আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার আজ
    ২৮ মে, ২০১৯
    ত্রিদেশীয় সফরের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
    ১৪ জুন, ২০১৯
    অর্থমন্ত্রী অসুস্থ, বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
    ২৩ জুন, ২০১৯
    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬