Journalbd24.com

বুধবার, ১০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইজতেমার প্রথম পর্ব শুরু ১০ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১২:৪১

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ইজতেমার প্রথম পর্ব শুরু ১০ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ১৭

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১২:৪১

    ইজতেমার প্রথম পর্ব শুরু ১০ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ১৭
    ফাইল ছবি

    তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধ না মেটায় বিশ্ব ইজতেমা এবারও পৃথক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। টঙ্গীর তুরাগ নদের তীরে ১০ থেকে ১২ জানুয়ারি প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থীদের এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন।

    স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন। মাওলানা জুবায়েরপন্থী আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি রুহুল আমীন, মুফতি নুরুল আমীন, মাওলানা মাহফুজুল হক, প্রকৌশলী মাহফুজুর রহমান ও হাজি সেলিম। আর মাওলানা সাদ অনুসারীদের মধ্যে ছিলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মুফতি ইজহার, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা আশরাফ আলী প্রমুখ।

    স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী জানুয়ারি মাসে পৃথকভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার সার্বিক নিরাপত্তা নিয়ে পরে পুনরায় বৈঠক করা হবে।

    বৈঠকে সিদ্ধান্ত হয়, ভারতের নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি ইজতেমায় অংশ নিতে পারবেন না। আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা ও তাঁর বিতর্কিত বক্তব্যের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইজতেমার আগে তিন চিল্লার সাথিদের বিশেষ 'জোড় ইজতেমা' এবার হবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

    ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে মুসল্লির সংখ্যা বৃদ্ধি এবং যানজটের দুর্ভোগ এড়াতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজিত হয়ে আসছে। 

    বিষয়:
    ইজতেমা

    সংশ্লিষ্ট সংবাদ: ইজতেমা

    ১০ জানুয়ারী, ২০২০
    বিশ্ব ইজতেমার জুমার নামাজে লাখো মুসল্লি
    ১২ জানুয়ারী, ২০২০
    ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
    ১২ জানুয়ারী, ২০২০
    মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
    ১৬ জানুয়ারী, ২০২০
    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু কাল
    ১৭ জানুয়ারী, ২০২০
    শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
    ১৯ জানুয়ারী, ২০২০
    আখেরি মোনাজাতে লাখো মুসল্লির ঢল
    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬