Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ক্লিন ইমেজধারী তরুণদের চায় আওয়ামী লীগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৩:৩৮

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    ক্লিন ইমেজধারী তরুণদের চায় আওয়ামী লীগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯ ১৩:৩৮

    ক্লিন ইমেজধারী তরুণদের চায় আওয়ামী লীগ

    দিন যত যাচ্ছে তত এগিয়ে আসছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।  জাতীয় সম্মেলন ঘিরে সর্বত্র ক্লিন ইমেজের তরুণদের আহ্বান ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। দলে নতুন নেতৃত্ব তৈরি করতে এবার স্বচ্ছ ইমেজের তরুণদের কাছে টানছে দলটি। আওয়ামী লীগ কেন্দ্রীয় ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনে তরুণদের পদায়নকে অগ্রাধিকার দিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন দলের নীতিনির্ধারকরা।

    বর্তমান মন্ত্রিসভার মতোই এবারের সম্মেলনে আওয়ামী লীগেরও তরুণ নেতারা প্রাধান্য পেতে যাচ্ছেন। ক্লিন ও স্বচ্ছ ভাবমূর্তির একঝাঁক তরুণ সাবেক ছাত্রনেতাদের সামনে যেমন কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনে পদ লাভের হাতছানি, তেমনি গত ১০ বছরে বিতর্কিত ও সাংগঠনিক কর্মকান্ডে ব্যর্থ অনেক কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের অনেক নেতাই পদ হারানোর ভয়ে এখন আতঙ্কিত। সব মিলিয়ে কাউন্সিল যতই ঘনিয়ে আসছে, ক্ষমতাসীন দলটিতে নতুন নেতৃত্ব নিয়ে চলছে নতুন মেরুকরণ।

    নভেম্বর থেকেই শুরু হবে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর ধারাবাহিক সম্মেলন। ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন। দলে নতুন পদ পেতে এবং নিজের পদটুকু অন্তত ধরে রাখতে নেতাদের পদচারণায় এখন মুখরিত আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমন্ডির কার্যালয়। দলের নীতিনির্ধারকরা বলছেন, নতুন নেতৃত্ব তৈরি এবং যোগ্য ও দক্ষ নেতৃত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। দলের গত তিনটি জাতীয় সম্মেলনে এ প্রক্রিয়া অনুসরণ করে নতুনদের নেতৃত্বে নিয়ে এসে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। এবারও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। অনেক নতুন মুখ আসবে, বাদ পড়তে পারেন বর্তমান কমিটির অনেকেই।

    দল শক্তিশালী রাখতে সাংগঠনিক ভিত্তি শক্ত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা যাতে সার্বক্ষণিক দলে সময় দিতে পারেন, এ বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক নেতা একই সময় মন্ত্রী হলে তাঁকে দল ও সরকারে দায়িত্ব পালন করতে হয়। এ অবস্থায় দুই দিকে সময় দিতে গিয়ে কোন কোন ক্ষেত্রে কার্যক্রম ব্যাহত হয়। তাই এ বিষয়টিও আলোচনায় আসছে বেশ জোরালোভাবেই।

    ইতোমধ্যে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। সম্মেলন সফল করতে গঠিত বিভিন্ন উপ-কমিটি দফায় দফায় বৈঠক করে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করছে। তবে সম্মেলনকে ঘিরে দলের সর্বত্রই একই আলোচনা, কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনগুলোয় কারা স্থান পাচ্ছেন, কাদের কপাল পুড়ছে! দুর্নীতি সন্ত্রাস ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নেতাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান ও সারাদেশে চলা শুদ্ধি অভিযানে স্বচ্ছ ও ক্লিন ইমেজে সাবেক ছাত্রনেতাদের এবার মূল নেতৃত্বে আসার পথ মসৃণ করেছে।

    খবর: বাংলার আলো

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬