Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সিম ছাড়াই কল যাবে ৯৯৯-এ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০১৯ ১৫:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০১৯ ১৫:৩৪

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    সিম ছাড়াই কল যাবে ৯৯৯-এ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০১৯ ১৫:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০১৯ ১৫:৩৪

    সিম ছাড়াই কল যাবে ৯৯৯-এ

    দুর্যোগের সময় জরুরি সহায়তা পেতে মোবাইল সিম ছাড়াই কল করার সফল পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), মোবাইল অপারেটর এবং সরকারের কয়েকটি সেবা সংস্থা।

    জরুরি পরিস্থিতিতে কেবলমাত্র একটি মোবাইল নেটওয়ার্ক সচল থাকলেই যেকোনো মোবাইলে সিম ছাড়াই কল করে সহায়তা পাওয়ার এই উদ্যোগ দুর্যোগে সাড়াদানের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ মনে করছেন সংশ্লিষ্টরা।

    ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা (ভূমিকম্প) অনুশীলনে বুধবার মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও মহড়া ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ (ড্রি) এ পরীক্ষা চালায়।

    বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, সিমবিহীন টেলিযোগাযোগ সেবা দুর্যোগকালীন ৯৯৯-এ কল করে জরুরি সেবা পেতে দেশে প্রথমবারের মত সিমবিহীন টেলিযোগাযোগ সেবার পরীক্ষা সম্পন্ন হয়েছে।

    যেকোনো হ্যান্ডসেটে এই কল করার সুবিধা পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, তবে কেবলমাত্র দুর্যোগের সময়েই এ ফিচার সক্রিয় থাকবে।

    সিমবিহীন ভয়েস কল পরিচালনায় থাকা বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের একজন কর্মকর্তা বলেন, সিম ছাড়াই হ্যান্ডসেটের ইমার্জেন্সি কলের প্রোপার্টি দিয়ে নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে।

    ওই কর্মকর্তা বলেন, আমরা হ্যান্ডসেট থেকে সিম খুলে ৯৯৯-এ কল দিয়ে এই পরীক্ষা চালিয়েছি। সিমের উপর নির্ভরতা না থাকায় শুধুমাত্র একটি মোবাইল নেটওয়ার্ক চালু থাকলেই ৯৯৯-এ কল করা যাবে। এক্ষেত্রে মোবাইলে কোনো অ্যাপস বা ইন্টারনেট লাগবে না। আমরা ফিচার ফোন এবং স্মার্টফোন সবগুলোতেই ট্রায়াল করেছি। সব হ্যান্ডসেটেই কল করা সম্ভব হবে তবে ইমার্জেন্সি ফিচার থাকতে হবে।

    তিনি বলেন, ৯৯৯ ছাড়াও যেকোনো নম্বরেই সিম ছাড়া করা যাবে। সেক্ষেত্রে মোবাইল নেটওয়ার্কে কনফিগার করতে হবে। আমরা ৯৯৯-এ কনফিগার করে কল করেছি। বেশিরভাগ সেটেই ইমার্জেন্সি নম্বর ৯৯৯ কনফিগার করা আছে, কিছু সেটে ৯১১ আছে।

    মাঠ পর্যায়ে কার্যক্রমের পরীক্ষাপরীক্ষায় সবগুলো অপারেটর অংশ নেয় জানিয়ে তিনি বলেন, প্রতি অপারেটরে পাঁচটি করে মোবাইলে ট্রায়াল করা হয়। এরমধ্যে স্মার্টফোন এবং ফিচার ফোনও রয়েছে। টেলিটক একটি ফিচার ফোনে ট্রায়াল করেছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইউএস আর্মি প্যাসিফিক এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হচ্ছে। গত ২৭ অক্টোবর শুরু হওয়া এ মহড়া শেষ হবে ৩১ অক্টোবর। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এতে উপস্থিত ছিলেন।

    খবর: বাংলার উন্নয়ন

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬