Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ঢাকাবাসী পাবেন পদ্মার পানি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০১৯ ১৩:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০১৯ ১৩:৪৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ঢাকাবাসী পাবেন পদ্মার পানি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০১৯ ১৩:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০১৯ ১৩:৪৮

    ঢাকাবাসী পাবেন পদ্মার পানি

    রাজধানীর ঢাকার পাশ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ থেকে পানি আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের নাম পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ (ফেজ-১) (২য় সংশোধিত)। রাজধানীর পানির চাহিদা মেটাতে পদ্মা নদী থেকে পানি সরবরাহের লক্ষ্যে ৩ হাজার ৬৭০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটির কাজ শেষ হয়েছে। এ প্রকল্পে ঢাকা ওয়াসা পদ্মার পানি শোধনাগার প্ল্যান্টের মাধ্যমে দৈনিক ৪৫ কোটি লিটার পানি পরিশোধন করে রাজধানী ঢাকায় সরবরাহ করবে। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

    স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীর পানির চাহিদা মেটাতে ভূগর্ভস্থ পানি উত্তোলন না করার পরিকল্পনা নিয়েছে ঢাকা ওয়াসা। এ প্রকল্পের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার যশলদিয়া এলাকা থেকে পানি পরিশোধন করে রাজধানীতে আনা হবে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়।

    সূত্র জানায়, ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে প্রতি বছর ভূগর্ভস্থের স্তর ২ থেকে সোয়া ৩ মিটার নিচে নেমে যাচ্ছে। এর ফলে শুধু পরিবেশের জন্য নয়, ভবিষ্যতে খাবার পানির জন্যও হুমকি। এসব দিক বিবেচনায় নিয়ে ভূপৃষ্ঠস্থ পানি ব্যবহারের লক্ষ্যে এ প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পপের ব্যয় নির্ধারণ করা হয় ৩ হাজার ৬৭০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে বরাদ্দ ছিল ১ হাজার ২৬৫ কোটি ৫৮ লাখ টাকা এবং চায়না এক্সিম ব্যাংক (চীন) প্রকল্প সাহায্য হিসেবে প্রদান করে ২ হাজার ৪০৪ কোটি ৯২ লাখ টাকা।

    ঢাকায় দৈনিক ২৩৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ২৩৫ কোটি লিটার সরবরাহ করা সম্ভব হচ্ছে। এর মধ্যে ভূ-গর্ভস্থ উৎস থেকে ৭৮ শতাংশ এবং সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বাকি ২২ শতাংশ চাহিদার জোগান দিচ্ছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে এ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে ভূ-পৃষ্ঠস্থ উৎস থেকে প্রতিদিন ৪৫ কোটি লিটার পরিশোধিত পানি ঢাকায় সরবরাহ সম্ভব হবে।

    প্রকল্পের উদ্দেশ্য: ট্রিটমেন্টের মাধ্যমে দৈনিক ৪৫ কোটি লিটার খাবার পানি উৎপন্ন করে ঢাকা মহানগরীতে সরবরাহ করা। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ঢাকা ওয়াসার পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্ল্যান্টের মাধ্যমে দৈনিক ৪৫ কোটি লিটার পানি পরিশোধন করে ঢাকায় সরবরাহ করা হবে। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করার আগে প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। মন্ত্রী বলেন, পদ্মা পানি শোধনাগার নির্মাণ আমাদের জন্য একটি বড় অর্জন। এই প্রকল্পের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখান থেকে ৫০ শতাংশ পানি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হবে।

    উল্লেখ্য, ঢাকা ওয়াসা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর পানি বিভিন্ন সময়ে রাজধানীতে সরবরাহ করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যশলদিয়ায় এখন যেটা নির্মিত হচ্ছে, সেটা প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়টি নির্মিত হলে আরো ৪৫ কোটি লিটার পানি পাওয়া যাবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬