Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অধ্যক্ষকে পানিতে নিক্ষেপ: ছাত্রলীগের আরো পাঁচজন গ্রেপ্তার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ১৫:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ১৫:৩০

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    অধ্যক্ষকে পানিতে নিক্ষেপ: ছাত্রলীগের আরো পাঁচজন গ্রেপ্তার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ১৫:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯ ১৫:৩০

    অধ্যক্ষকে পানিতে নিক্ষেপ: ছাত্রলীগের আরো পাঁচজন গ্রেপ্তার

    রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছিত করার পর পানিতে ফেলে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সৌরভসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশ গতকাল সোমবার দিবাগত রাতে পুঠিয়ার বেলপুকুর ও সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে বলে জানান তিনি।

    গ্রেপ্তাররা হলেন ঘটনার মূলহোতা ও মামলার প্রধান আসামি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের ছাত্র কামাল হোসেন সৌরভ (২৪)। তিনি নাটোর জেলার গুরুদাসপুর থানার চঁচকোড় বাজার এলাকার বজলুর রহমানের ছেলে।

    মামলার দুই নম্বর আসামি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের ছাত্র মুরাদ হোসেন (১৯)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে।

    তিন নম্বর আসামি পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজি বিভাগের ছাত্র সাব্বির আহম্মেদ শান্ত (২২)। তিনি পাবনার সদর থানার দাপুনিয়া এলাকার রইচ শেখের ছেলে।

    মামলার চার নম্বর আসামি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রোমেডিক্যাল বিভাগের ছাত্র সালমান ওরফে টনি (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার এলাকার শামিমুল ইসলামের ছেলে।

    এ ছাড়া সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে অপর এজাহারনামীয় আসামি রায়হানুল ইসলাম হাসিবকে (২১) গ্রেপ্তার করা হয়। হাসিব মহানগরীর ভদ্রা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

    রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, এই নিয়ে এখন পর্যন্ত কলেজ অধ্যক্ষের দায়ের করা মামলায় মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হলো। এর ভেতর এজাহারে নামোল্লেখ করা আট আসামির মধ্যে সদ্য গ্রেপ্তার পাঁচজন রয়েছেন।

    গ্রেপ্তারদের দুপুরের মধ্যেই ওই মামলায় আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে সাতদিনের রিমান্ড চাইবে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

    গত ২ নভেম্বর দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যক্ষ ফরিদ উদ্দিনকে লাঞ্ছিত করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তাঁকে পলিটেকনিকের ভেতরেই পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়। এ সময় ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে অধ্যক্ষকে পুকুর থেকে টেনে তোলেন।

    ওই ঘটনায় অধ্যক্ষ ফরিদ উদ্দিন বাদী হয়ে গতরাতে মূল অভিযুক্ত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নগরীর চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬