Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বুয়েটে র‌্যাগিং: ৯ শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯ ১৭:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯ ১৭:১৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বুয়েটে র‌্যাগিং: ৯ শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯ ১৭:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯ ১৭:১৫

    বুয়েটে র‌্যাগিং: ৯ শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কার

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুটি হলে র‌্যাগিংয়ে জড়িত থাকার দায়ে নয় শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে৷ একই সঙ্গে এই নয় জনকে বিভিন্ন মেয়াদে অ্যাকাডেমিক কার্যক্রম থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বুয়েট প্রশাসন।

    বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক ও বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান৷

    বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে এ প্রেস ব্রিফিং করা হয়।

    এছাড়া, বিভিন্ন সময়ে র‌্যাগিংয়ে জড়িত থাকার দায়ে আরও ১৭ শিক্ষার্থীকে হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং চার জনকে সতর্ক করা হয়েছে।

    বিভিন্ন মেয়াদে অ্যাকাডেমিক কার্যক্রম এবং হল থেকে আজীবন বহিষ্কার হওয়া নয় শিক্ষার্থী হলেন– সব্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিড়ী, প্লাবন চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী, মো. ফরহাদ হোসেন, মো. মোবাশ্বের হোসেন শান্ত, এএসএম মাহাদী হাসান, আকিব হাসান রাফিন৷

    র‌্যাগিং বন্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটি এ শাস্তির সিদ্ধান্ত নেয়।

    র‌্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের তিনটি দাবি হলো:
    ১. আবরার হত্যা মামলার অভিযোগপত্রের ভিত্তিতে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার।
    ২. বুয়েটের আহসান উল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়ে অভিযুক্তদের অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান।
    ৩. সাংগঠনিক ছাত্র রাজনীতি ও নির্যাতনের বিষয়ে শাস্তির আইন প্রণয়ন এবং বাস্তবায়ন।

    এখন পর্যন্ত এই তিনটি দাবির মধ্যে প্রথম দুটি বাস্তবায়ন করেছে প্রশাসন।

    এদিকে, বুধবার উপাচার্যের সঙ্গে এক বৈঠক শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন জানান, ডিসেম্বরের ২৮ তারিখ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা। তবে, পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে তৃতীয় দাবিটি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ নেবেন না তারা৷

    এ বিষয়ে বুয়েট প্রশাসন জানায়, তৃতীয় দাবিটির বিষয়ে কাজ চলমান রয়েছে। আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানানো হবে৷

    এছাড়া, তিতুমীর হলে র‌্যাগিংয়ে জড়িত আরও কিছু নতুন শিক্ষার্থীর নাম তদন্ত কমিটির কাছে এসেছে। তাই আরও তদন্ত করে তাদের বিরুদ্ধে আগামী সোমবার ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬