Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অপরূপ সেজেছে সোহরাওয়ার্দী উদ্যান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১১:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১১:৪৮

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    অপরূপ সেজেছে সোহরাওয়ার্দী উদ্যান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১১:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৯ ১১:৪৮

    অপরূপ সেজেছে সোহরাওয়ার্দী উদ্যান

    আগামীকাল শুরু হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন। ঢাকার শাহবাগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বহুল প্রতিক্ষিত এ সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান সাজানো হয়েছে অপরূপ সাজে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মমাফিক সম্মেলন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের নেতৃত্ব নির্বাচিত হবেন।

    বরাবরের মতো এবারও শেখ হাসিনাকে দলের সভাপতি পদে অপরিহার্য ধরে তার নেতৃত্বে পরবর্তী ৩ বছরের জন্য নতুন একটি কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ক্ষমতাসীন দলটি। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রয়েছেন আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী। এবারের সম্মেলনের স্লোগান- ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ।’

    জাতীয় সম্মেলনের আগে গতকাল গণভবনে বর্তমান কেন্দ্রীয় শেষ কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। এর আগে গত ৪ ডিসেম্বর জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল। এদিকে ২০২১ সালের ১৭ মার্চ থেকে পালিত হবে মুজিববর্ষ। এর আগে ১০ জানুয়ারি থেকে শুরু হবে মুজিববর্ষের কাউন্টডাউন। মুজিববর্ষকে সামনে রেখে ২১তম সম্মেলন শেষে নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আলোচনা চলছে।

    গতকাল সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, উত্তর-দক্ষিণমুখী করে সাজানো হয়েছে মূল মঞ্চটি। এটি নির্মিত হয়েছে দলীয় নির্বাচনী প্রতীক নৌকার আদলে। পদ্মার বুকে ৪০টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা স্বপ্নের পদ্মা সেতু। তার নিচে জলরাশিতে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। একটি ছোট জাহাজও রয়েছে। আর একপাশে চর ও কাশবন দেখা যাচ্ছে। পদ্মা সেতুর ওপর বিশালাকৃতির দলীয় প্রতীক নৌকা। জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি ধারণ করেছে নৌকাটি। তারই মাঝে বড় করে লেখা- ২১তম জাতীয় সম্মেলন ২০১৯।

    মূল মঞ্চটি ১০২ ফুট দীর্ঘ, ৪০ ফুট প্রশস্ত। নৌকার পালগুলোতে থাকছে দলীয় প্রতীক ও দলীয় নেতাদের মুখচ্ছবি। মূল মঞ্চের পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার ছবি ছাড়াও ঠাঁই পেয়েছে জাতীয় চার নেতা- তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম এ মনসুর আলী এবং এএইচ এম কামারুজ্জামানের ছবি। এ ছাড়া আওয়ামী লীগ প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম চার নেতা- মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ছবি রাখা হয়েছে সেখানে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করতেই একদিকে চোখে পড়বে বঙ্গবন্ধুর বিশাল আকারের ছবি। আরেক দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। উদ্যানের লেকের পাড়ে দেশের প্রাচীনতম দলটির ইতিহাস ও ঐতিহ্য চিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এখানে শেখানো হয়েছে ১৯৪৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগের নানা সাফল্য ও চড়াই-উতরাইয়ের খবর চিত্র। এ ছাড়া উদ্যানের ভেতর বেশ কিছু স্থানে বিশাল আকারের নৌকা সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও থাকবে বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাস ও ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন নেতিবাচক রাজনীতির চিত্রায়ন।

    আয়োজনে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরের আগেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন হবে। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন ব্যাপক জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে। সম্মেলনে সারা দেশ থেকে সাড়ে ৭ হাজার কাউন্সিলর, ১৫ হাজার ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মীর সমাগম হবে। তাদের প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

    মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির দায়িত্বে থাকা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এবারের প্যান্ডেলটি অনেক বড়। স্বাধীনতার পর বাংলাদেশে এত বড় প্যান্ডেলে আর কোনো সম্মেলন আয়োজন হয়নি।’

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬