Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে চার্জ গঠন পেছালো
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩৮

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে চার্জ গঠন পেছালো

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩৮

    ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে চার্জ গঠন পেছালো

    মানহানির অভিযোগে সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ এপ্রিল ধার্য করেছেন আদালত।

    আজ বৃহস্প‌তিবার এ মামলায় চার্জ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু মইনুল হোসেনের পক্ষে তার আইনজীবী ম‌হিউ‌দ্দিন চে‌াধুরী এ দিন সময় আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে ঢাকার অ‌তি‌রিক্ত চিফ মেট্রোপ‌লিটন ম্যা‌জিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম চার্জ শুনা‌নির জন্য আগামী ১২ এ‌প্রিল পরবর্তী দিন ধার্য করেন।

    আদালত সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর মামলা‌টি মেট্রোপ‌লিটন ম্যা‌জিস্ট্রেট তোফাজ্জল হোসেন বিচারের জন্য বদ‌লির আদেশ দেন। পরে গত ২৬ অক্টোবর এ আদালতে তা বিচারের জন্য পাঠান চিফ মেট্রোপ‌লিটন ম্যা‌জিস্ট্রেট আদালতে। ওই‌দিনই আদালত চার্জ গঠন শুনা‌নির জন্য ২৬ ডিসেম্বর দিন ধার্য করে‌ছিলেন।

    ২০১৮ সালের ১৬ অক্টোবর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে এক প্রশ্নের জেরে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল। এ মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন তিনি।

    ব্যারিস্টার মইনুল তার মন্তব্যের জন্য প্রেস বিজ্ঞপ্তিতে ক্ষমা প্রার্থনা করেছেন। এরপরও ওই বছর ২১ অক্টোবর ঢাকার মেট্রোপ‌লিটন ম্যা‌জিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মানহানির মামলা দায়ের করেন মাসুদা ভাট্টি।

    ওই মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয় মইনুলের নামে। এ মামলায় গত বছরের ২১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান ব্যারিস্টার মইনুল।

    পরে কুমিল্লা, কুড়িগ্রামসহ কয়েক‌টি জেলায় মামলা হয় তার নামে। এর মধ্যে ঢাকা ও জামালপুরের মামলায় পাঁচ মাসের ও কুড়িগ্রামের মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান ব্যারিস্টার মইনুল।

    তবে রংপুরে দায়ের করা মামলায় একই বছর ২২ অক্টোবর ঢাকার উত্তরা থেকে মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়। ১৫ মামলায় জামিন পাওয়ার পর চল‌তি বছর ২৭ জানুয়ারি কারামুক্ত হন ব্যারিস্টার মইনুল হোসেন।

    পরে এ মামলায় হাইকোর্টের দেওয়া জা‌মিন স্থ‌গিত চেয়ে রাষ্ট্রপক্ষ আ‌পিল বিভাগে যায়। আপিল বিভাগ গত ২১ আগস্ট ব্যারিস্টার মইনুল হোসেনকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার নির্দেশ দেন।

    গত ৩ সেপ্টেম্বর মইনুল হোসেন বিচা‌রিক আদালতে আত্মসমর্পণ কললে দ্বিতীয় দফায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৮ সেপ্টেম্বর জা‌মিনে মু‌ক্তি পান।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬