Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মিজান-বাছিরের বিরুদ্ধে চার্জশিট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০ ১৩:৪৫

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    মিজান-বাছিরের বিরুদ্ধে চার্জশিট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০ ১৩:৪৫

    মিজান-বাছিরের বিরুদ্ধে চার্জশিট

    ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজান ও দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

    ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ আজ রবিবার এ চার্জশিট দাখিল করেন। আগামী ৯ ফেব্রুয়ারি মামলাটি শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

    গত বছরের ১৬ জুলাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের প্রধান শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    ডিআইজি মিজানকে মামলা থেকে অব্যাহতি দিতেই অবৈধভাবে ৪০ লাখ টাকা ঘুষ হিসেবে নিয়েছিলেন সাময়িক বরখাস্ত দুদক পরিচালক এনামুল বাছির। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে বাঁচতে অনুসন্ধানের ফলাফল নিজের পক্ষে নিতে খন্দকার এনামুল বাছিরকে প্রভাবিত করতে ৪০ লাখ টাকা দেওয়ার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়ায় দুদকের অনুসন্ধান কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।

    দুদক সূত্র জানায়, অনুসন্ধানকালে ঘটনাস্থল পরিদর্শন, সংগৃহীত রেকর্ডপত্র ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ফরেনসিক প্রতিবেদন ও প্রত্যক্ষ সাক্ষীদের সঙ্গে কথা বলে ঘুষ দেওয়া এবং নেওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

    মামলায় উল্লেখ করা হয়, ডিআইজি মিজান গত ১৫ জানুয়ারি  শপিং ব্যাগে কিছু বইসহ ২৫ লাখ টাকা খন্দকার এনামুল বাছিরকে দিতে রমনা পার্কে গিয়ে উভয়ে আলাপ-আলোচনা করেন। আলোচনা শেষে একত্রে বেরিয়ে তাঁরা যান ঢাকার শাহজাহানপুর এলাকায়। সেখানে খন্দকার এনামুল বাছির ডিআইজি মিজানের কাছ থেকে ২৫ লাখ টাকাসহ একটি ব্যাগ নিয়ে বাসায় চলে যান। একইভাবে মিজান গত ২৫ ফেব্রুয়ারি শপিং ব্যাগে ১৫ লাখ টাকা বাছিরকে দেন।

    দুদকের অনুসন্ধানে উভয়ের ঘুষ দেওয়া-নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। অনুসন্ধানে দেখা যায়, খন্দকার এনামুল বাছির তাঁর ছেলেকে ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে আনা-নেওয়ার জন্য ডিআইজি মিজানের কাছে একটি গাড়ি দাবি করেন। গাড়ি দাবির বিষয়টি স্বীকার করে তিনি বিভাগীয় তদন্ত দলের কাছে বক্তব্য দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬