Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গণসংযোগ না করে কেউ ঘরে বসে থাকলে কিছু বলার নেই : তাপস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০ ১৬:০০

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    গণসংযোগ না করে কেউ ঘরে বসে থাকলে কিছু বলার নেই : তাপস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০ ১৬:০০

    গণসংযোগ না করে কেউ ঘরে বসে থাকলে কিছু বলার নেই : তাপস

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থীদের উদ্দেশে বলেছেন, কেউ গণসংযোগ না করে, জনগণের কাছে না গিয়ে যদি ঘরে বসে থাকে তাহলে তো সেটার ব্যাপারে আমার বলার কিছু নেই।

    তিনি বলেন, সিটি নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। আমি কোনো শঙ্কা দেখছি না। প্রতিটি এলাকায় তাদের (বিএনপি) যথেষ্ট পোস্টার রয়েছে। নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সুন্দর পরিবেশ রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায় তা রয়েছে। আজ রোববার দুপুরে মতিঝিলের নটরডেম কলেজ এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে উপস্থিত জনতার উদ্দেশে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তাপস বলেন, ঢাকাবাসীর জীবনযাত্রা উন্নয়নের লক্ষ্যে আমরা যে রূপরেখা দিয়েছি ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে। তাদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমরা খুবই আশাবাদী আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়যুক্ত হবে।

    তিনি আরও বলেন, আমরা চাই এই ঢাকাবাসী আর যেন অবহেলিত-বঞ্চিত না থাকেন। আমাদের ঢাকাবাসী যেন তাদের সেবা দোরগোড়ায় পান, সেই লক্ষ্যেই আমাদের এই নব সূচনা, নবযাত্রা।

    নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা-১০ আসনের সাবেক এই এমপি বলেন, আমরা ঢাকাবাসীর ঘরে ঘরে যাব। দিনব্যাপী, রাত অবধি আমাদের গণসংযোগ চলবে। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। আমাদের খেয়াল রাখতে হবে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে যাতে যানজট সৃষ্টি না হয়। রাস্তা ছেড়ে দেবেন।

    এ সময় তিনি ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক এবং মহিলা কাউন্সিলর প্রার্থী মিলু রহমানকে পরিচয় করিয়ে দেন। তাদের ভোট দেয়ার জন্যও তিনি এলাকাবাসীর কাছে আহ্বান জানান। সংক্ষিপ্ত পথসভা শেষে আরামবাগ মতিঝিল, ফকিরাপুল, গুলিস্তান ও পল্টন এলাকায় গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। নিজে ফুটপাত, দোকান ও অফিসে ঢুকে লিফলেট ধরিয়ে দিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন ব্যারিস্টার তাপস।

    আজ দশম দিনের প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদে কামরান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬