Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শিক্ষার্থীদের ফেরাতে বিমান প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০ ১৫:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০ ১৫:১৩

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    শিক্ষার্থীদের ফেরাতে বিমান প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০ ১৫:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০ ১৫:১৩

    শিক্ষার্থীদের ফেরাতে বিমান প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রী

    করোনা ভাইরাসের কারণে চীনের উহান প্রদেশে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে ফেরানোর বিষয়ে দেশটির সাথে সরকারের আলাপ হয়েছে। তাদের ফেরানোর জন্য বিশেষ বিমান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘ইমপ্লিমেন্টেশন অব দ্য থার্ড পেরিওডিক রিভিউ অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

    তিনি বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফেরত আনতে সরকার প্রস্তুত। আমরা চীন সরকারের সঙ্গে কথা বলেছি, তারা দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন তাদের পর্যবেক্ষণ করবে। এই দুই সপ্তাহ ওই প্রদেশে কোনো বিদেশিকে প্রবেশ ও বেরোতে দেবে না। সুতরাং দুই সপ্তাহ পর্যবেক্ষণ শেষে তারা সিদ্ধান্ত জানাবে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চীনে বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েব পেজও খুলেছে। চীন ও দক্ষিণ কোরিয়া থেকে কেউ এলে পর্যবেক্ষণে রাখব। বিমানবন্দরে আমরা তাদের ঠিকানা নেব। তারা কোথায় অবস্থান করবে, সে তথ্যও নেওয়া হবে।

    চীন ভ্রমণে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আব্দুল মোমেন বলেন, এটা অজানা এক ভাইরাস। এখনো এ রোগের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই চীন ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে।

    করোনা ভাইরাসের বিষয়ে বাংলাদেশ সতর্ক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই ভাইরাস রোধে বাংলাদেশ সতর্ক অবস্থায় রয়েছে। বিমানবন্দরসহ প্রয়োজনীয় জায়গায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

    বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্প যেমন পদ্মা সেতু, পায়রা ও বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অনেক চীনা কর্মী জড়িত রয়েছে। এসব চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ কাজ করছে। এজন্য কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতে কোনও অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায়?’ অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬