Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ক্ষতিগ্রস্তদের সহায়তায় উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০ ১৩:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০ ১৩:৩০

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    ক্ষতিগ্রস্তদের সহায়তায় উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০ ১৩:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০ ১৩:৩০

    ক্ষতিগ্রস্তদের সহায়তায় উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

    জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহযোগিতায় উন্নত দেশ এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে আরও এগিয়ে আসা আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা এই অবস্থার জন্য দায়ী, তাদের সব থেকে বেশি অবদান রাখা দরকার।’

    আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০ এর উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    জলবায়ু পরিবর্তন ইস্যুতে উন্নত দেশগুলো প্রতিশ্রুতি পূরণ করছে না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যখন জলবায়ু বিষয়ে বিভিন্ন প্রোগ্রাম করি, আমরা অনেক প্রতিশ্রুতি পাই। কিন্তু সেই প্রতিশ্রুতি কেউ আর সেভাবে পূরণ করে না।’

    তিনি বলেন, ‘আমরা খুব সামান্য কিছু সহযোগিতা পেয়ে থাকি। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের উন্নত দেশগুলো এবং উন্নয়ন সহযোগীদের আরও এগিয়ে আসা দরকার, আরও সহযোগিতা দরকার।’

    ‘শুধু বাংলাদেশের কথা বলবো না, সেই সঙ্গে স্মল আইল্যান্ডস ও অন্যান্য দেশ; যেগুলো জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের সবারই এই সহযোগিতাটা দরকার।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি সাধন হচ্ছে তার জন্য বাংলাদেশ কিন্তু কোনো মতেই দায়ী না। আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কিছুই করি না। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সে কারণে যারা এই অবস্থার জন্য দায়ী তাদের সব থেকে বেশি অবদান রাখা দরকার।’

    নিজস্ব অর্থায়নে জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনে আমরা নিজস্ব অর্থায়নে ট্রাস্ট ফান্ড গঠন করেছি। সেখানে আমরা নিজেদের টাকা দিয়েই এই ফান্ড করেছি। ’

    ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়নের কথা উল্লেখ করে টানা তিনবারসহ বাংলাদেশের ইতিহাসে চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য ডেল্টা প্ল্যান ২১০০ সেটা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজও শুরু করেছি। আমরা আশা করি জলবায়ু পরিবর্তনে যে ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে সেটা মোকাবেলা করার মতো ইতোমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি।’

    শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তি, শিল্প ক্ষেত্রে উন্নতি, আর্থ-সামাজিক উন্নতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, অর্থনৈতিক উন্নতি, কমসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সফলতা এবং বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

    একই সঙ্গে বাংলাদেশের বর্তমান উন্নয়ন-অগ্রগতি অব্যহত রাখতে উন্নয়ন সহযোগীদের বেশি শর্ত না দেওয়ারও আহ্বান জানান তিনি।

    উন্নয়ন সহযোগীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন সহযোগীরাও খুব বেশি শর্ত না দিয়ে সহযোগিতা করবে যেন যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটাকে যেন আমরা আরও ভালোভাবে করতে পারি এবং আমাদের আশা আছে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল,  জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া), এডিবি’র ভাইস প্রেসিডেন্ট প্রমুখ।
     
    স্বাগত বক্তব্য রাখেন অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬