Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • খালেদা জিয়া ক্ষমা চেয়ে আবেদন দিলে প্যারোল বিবেচনা করবে সরকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩১

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    খালেদা জিয়া ক্ষমা চেয়ে আবেদন দিলে প্যারোল বিবেচনা করবে সরকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩১

    খালেদা জিয়া ক্ষমা চেয়ে আবেদন দিলে প্যারোল বিবেচনা করবে সরকার

    কারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়া কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আবেদন করলে তাঁর প্যারোলের (শর্ত সাপেক্ষে মুক্তি) বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    রবিবার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনব্যাপী ইসলামী ইজতেমায় যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কারাবন্দি খালেদার চিকিত্সাসেবা নিশ্চিত করছে সরকার। তাঁর চিকিত্সার কোনো ত্রুটি রাখা হচ্ছে না। তাঁর পরিবার কিংবা দলের পক্ষ থেকে প্যারোল চেয়ে কোনো আবেদন করা হয়নি। যদি এ ধরনের কোনো আবেদন পাওয়া যায় সরকার সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।’

    তাড়াইল উপজেলার ইছাপশর-বেলংকা গ্রামে তিন দিনব্যাপী এই ইজতেমার শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি দুপুর ১২টায় হেলিকপ্টারে করে ইজতেমা এলাকায় অবতরণ করেন। ইজতেমায় সভাপতিত্ব করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

    ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিবিরোধী চলমান আন্দোলনকে সফল করতে সবার সহযোগিতা চান। আর এ আন্দোলনে আলেমদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। কিন্তু কোনো ধর্মকে কেউ কটাক্ষ করলে তা মেনে নেবে না সরকার। এ দেশে সব ধর্মের লোকজন শান্তিতে বসবাস করছে। এটি বাংলাদেশের সৌন্দর্য।’

    পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহর ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। এ সময় ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইজতেমা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াইলের বিভিন্ন এলাকার ২০ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬