Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • গ্রামীণফোনকে ৩ মাসের মধ্যে আরো এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    গ্রামীণফোনকে ৩ মাসের মধ্যে আরো এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫৯

    গ্রামীণফোনকে ৩ মাসের মধ্যে আরো এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ

    তিন মাসের মধ্যে আরো এক হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন।

    আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

    গতকাল আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা জমা দিয়েছে দেশের শীর্ষ মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এই এক হাজার কোটি টাকা বিটিআরসির পাওনা দাবির পরিমাণ যখন চূড়ান্ত হবে তখন তার সঙ্গে সমন্বয় করা হবে।

    গতকাল রবিবার দুপুরে রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে এক হাজার কোটি টাকার পে অর্ডার নিয়ে যান গ্রামীণফোনের পরিচালক ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত। এ সময় তাঁর সঙ্গে গ্রামীণফোনের কয়েকজন কর্মকর্তাও ছিলেন। বিটিআরসির পক্ষে এই টাকা গ্রহণ করেন সংস্থার চেয়ারম্যান মো. জহুরুল হক।

    নিরীক্ষার মাধ্যমে পাওনা হিসেবে বিটিআরসি গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা দাবি করে আসছে। এর বেশির ভাগই মূল দাবীকৃত টাকার ওপর আরোপিত বিলম্ব ফি। গ্রামীণফোন বলে আসছে যে এ দাবি সঠিক নয়। বিষয়টি এখন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

    বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হকও টাকা জমা দেওয়ার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জানান।

    গ্রামীণফোন গত শুক্রবারই গণমাধ্যমকে রবিবার (গতকাল) বিটিআরসির কাছে এক হাজার কোটি টাকা জমা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলে, ‘গ্রামীণফোন বাংলাদেশের আইনি প্রক্রিয়ার প্রতি, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল এবং এ কম্পানির ওপর বিটিআরসির চাপ থেকে আদালতের সুরক্ষা নিয়ে সম্মুখে এগিয়ে যেতে চায়।’

    এর আগে গত বৃহস্পতিবার আপিল বিভাগ সোমবারের মধ্যে গ্রামীণফোনকে বিটিআরসির তহবিলে এক হাজার কোটি টাকা জমা দিতে নির্দেশ দেন। আপিল বিভাগ প্রথমে দুই হাজার কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। গত ২৪ নভেম্বর দেওয়া ওই আদেশ পুনর্বিবেচনা চেয়ে গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ এক হাজার কোটি টাকা জমা দেওয়ার আদেশ দেন। রিভিউ আবেদনে গ্রামীণফোন ৫৭৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করে, যা তারা এক বছরে সমান ১২টি কিস্তিতে পরিশোধ করতে চেয়েছিল। কিন্তু ওই প্রস্তাব আমলে নেননি আপিল বিভাগ।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬