Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রোহিঙ্গা সমস্যা: আসিয়ান প্লাটফর্মে কম্বোডিয়াকে বাংলাদেশের প্রস্তাবনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৪৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    রোহিঙ্গা সমস্যা: আসিয়ান প্লাটফর্মে কম্বোডিয়াকে বাংলাদেশের প্রস্তাবনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৪৩

    রোহিঙ্গা সমস্যা: আসিয়ান প্লাটফর্মে কম্বোডিয়াকে বাংলাদেশের প্রস্তাবনা

    মিয়ানমারকে সঙ্গে নিয়ে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) প্লাটফর্ম থেকে সিভিল সোসাইটি গ্রুপ (সুশীল সমাজ) এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে রোহিঙ্গা সমস্যা সমাধানে কম্বোডিয়াকে একটি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ। আসিয়ান সদস্য দেশ হিসেবে কম্বোডিয়া বাংলাদেশের প্রস্তাবনাটি সক্রিয়ভাবে আমলে নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

    আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি মেঘনায় বাংলাদেশ-কম্বোডিয়া যৌথ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং কম্বোডিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া। বৈঠক শেষে দুই দেশের প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় সদস্য হিসেবে কম্বোডিয়া মিয়ানমারকে বোঝাতে পারে। মিয়ানমারকে সঙ্গে নিয়ে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) প্লাটফর্ম থেকে সিভিল সোসাইটি গ্রুপ (সুশীল সমাজ) এবং রাজনৈতিক লিডারশীপ মিলে রোহিঙ্গা সমস্যা সমাধানে কম্বোডিয়াকে একটি প্রস্তাবনা দিয়েছে আমরা।’

    প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আত্মবিশ্বাসের যে অভাব সেই জায়গায় বিল্ডিং হিসেবে আমাদের প্রস্তাবনায় তারা (কম্বোডিয়া) বলেছে, বিষয়টি তারা সক্রিয়ভাবে বিবেচনা করবেন। কম্বোডিয়ান প্রতিমন্ত্রী বলেছেন, তিনি দেশে গিয়ে এটা নিয়ে আলোচনা করবেন।’ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের আঞ্চলিক জোট আসিয়ান। ১০টি দেশের মধ্যে রয়েছেন মিয়ানমার ও কম্বোডিয়াও।

    শাহরিয়ার আলম বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের প্লাটফর্ম ব্যবহার করে কম্বোডিয়া মিয়ামারের সঙ্গে সামনের দিনে আলোচনা আরও বাড়াবেন বলে আশ্বস্ত করেছিন। তারা বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ এবং মিয়ানমারের বন্ধু হিসেবে তারা এই দায়িত্বটি পালন করবে।

    রোহিঙ্গা ইস্যুতে কম্বোডিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া বলেন, ‘আসিয়ানের সদস্য দেশ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে কম্বোডিয়া বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করবে। কম্বোডিয়া দুই দেশের বন্ধু হিসেবে এই সমস্যা সমাধানে কাজ করবে।’ বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশনও (এফওসি) সই হয়।

    প্রতি দুই বছর পরপর বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার। তনি বলেন, ‘বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে প্রথম জয়েন্ট কমিশন বৈঠক হয়েছে। আমরা এখন থেকে দুই বছর পরপর বৈঠক করব। এরপর ২০২২ সালে আবার বৈঠক করব। বৈঠকে দুই দেশের সম্পর্কের সার্বিক বিষয়গুলো আলোচনা করব।’

    বৈঠকে আলোচনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষিক্ষেত্রে বিশেষ করে পাট এবং চাল উৎপাদনে আমাদের কৃষকরা কিভাবে তাদের (কম্বোডিয়ার) দেশের জমিগুলো ব্যবহার করতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে দুই দেশের কৃষিমন্ত্রী পর্যায়ে কথা হবে।’ চলতি বছরেই দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

    সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির ক্ষেত্রে আগামী তিন বছর যৌথ প্রোগ্রাম করবে বাংলাদেশ ও কম্বোডিয়া। এ প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা কালচারাল বিনিময়ে আগামী তিন বছরব্যাপী যৌথ পোগ্রাম করব। এটার একটা গ্রাফ তাদের কাছে হ্যান্ডওভার করেছি।’

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কম্বোডিয়াতেও পালন করা হবে বলে জানান শাহরিয়ার। কম্বোডিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া বলেন, ‘আমরা দুই দেশ একযোগে মুজিববর্ষ পালন করতে একমত হয়েছি।’ দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

    এদিকে গতকাল রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকার পার্ক রোডটি কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের নামে ‘কিং নরোদম সিহানুক রোড’ নামকরণ করা হয়েছে। আর কম্বোডিয়ার নমপেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণের কাজ প্রক্রিয়াধীন। এপ্রিলে তা উদ্বোধন করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬