Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নদী-খাল থেকে উচ্ছেদ সাড়ে পাঁচ হাজার স্থাপনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৪

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    নদী-খাল থেকে উচ্ছেদ সাড়ে পাঁচ হাজার স্থাপনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৪

    নদী-খাল থেকে উচ্ছেদ সাড়ে পাঁচ হাজার স্থাপনা

    সারাদেশে নদ-নদী, খাল ও জলাশয় দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে সরকার সারাদেশে নদ-নদী, খাল ও জলাশয়ের পাড় থেকে পাঁচ হাজার ৫৭৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে এবং ৫৯৩ একর জায়গা দখলমুক্ত করেছে। খবর বাসসের।

    মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে রাজশাহী বিভাগে সর্বমোট এক হাজার ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সরকার এবং এই সময় ৮৮ একর জমি দখলমুক্ত করেছে। শুধু সিরাজগঞ্জ জেলাতে ৭০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

    খুলনা বিভাগে বিভিন্ন নদীর তীর থেকে সর্বমোট এক হাজার ৩৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সরকার এবং উদ্ধার করেছে ৪০ একর জমি। যার মধ্যে শুধু মাগুরা জেলায় সর্বোচ্চ ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

    অভিযানের সময় রংপুর বিভাগের মোট ৬৫৭টি অবৈধ স্থাপনা ভেঙে নদী দখল থেকে প্রায় ৪৬ একর জমি উদ্ধার করেছে। এর মধ্যে দিনাজপুর জেলায় প্রায় ৪৬৫টি অবৈধ কাঠামো উচ্ছেদ করা হয়েছে।

    বরিশাল বিভাগে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান চলাকালীন প্রায় ১৬ একর জমি উদ্ধার করার জন্য নদীর তীর থেকে ২০১টি অবৈধ কাঠামো ভেঙে ফেলা হয়েছে।

    ঢাকা বিভাগে মোট ৭৬৮টি স্থাপনা ভেঙে নদীর তীরের প্রায় ৫৯ একর জমি উদ্ধার করেছে এবং ময়মনসিংহ বিভাগে ৮৬৩টি অবৈধ কাঠামো উচ্ছেদ করেছে ও ৫৮ একর জমি উদ্ধার করেছে। শুধু ময়মনসিংহ জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর থেকে প্রায় ৫৫০টি কাঠামো উচ্ছেদ করা হয়েছে।

    সরকারি তথ্য অনুসারে, সিলেট বিভাগে ২২৫টি অবৈধ স্থাপনা নদী তীর থেকে ভেঙে ফেলা হয়েছে এবং চট্টগ্রামে মোট ৮০০টি স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ২৭৫ একর জমি দখল থেকে উদ্ধার করেছে।

    পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ জানান, সারাদেশে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় পর্ব গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।

    পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ড সারাদেশের ছোট নদী ও খাল দখলমুক্ত করার জন্য গত বছরের ২৩ ডিসেম্বর থেকে অভিযান শুরু করে। সকল জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় অফিসাররা নদী, খাল ও জলাশয়ের তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করেন।

    সারাদেশে ৬৪ জেলায় একযোগে এই অভিযান শুরু হয়েছিল এবং পানি উন্নয়ন বোর্ড ৯২,২৯৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্য স্থির করেছিল। এই সময় মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের তীরে পানি উন্নয়ন বোর্ড অভিযান শুরু করে। এই অভিযানটি পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার উদ্বোধন করেন।

    দেশের ৬৪ জেলায় ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ের এই অভিযান পানিসম্পদ মন্ত্রণালয় তদারকি করছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, এক বছরের দীর্ঘ প্রচেষ্টা শেষে সব জেলা প্রশাসক বাংলাদেশ পানি আইন-২০১৩ অনুযায়ী অবৈধ কাঠামোর তালিকা তৈরি করেছেন। তিনি জানান, দখলকারীরা অভিযান শেষ হওয়ার পরপরই পুনরায় দখল করতে ফিরে আসত, কিন্তু এবার পুনরায় দখল ঠেকাতে খালের তীরে গাছ ও হাঁটার পথ নির্মাণ করছে সরকার।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬