Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মোদিকে পূর্ণ নিরাপত্তা দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১৫:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১৫:৩১

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    মোদিকে পূর্ণ নিরাপত্তা দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১৫:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১৫:৩১

    মোদিকে পূর্ণ নিরাপত্তা দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেবে সরকার। মোদির সফর ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা দেখা দিলে সরকার সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে।

    আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (মোদি) অবশ্যই আসবেন, না আসার কোনো কারণ দেখছি না। কোনো ঝামেলা হলে আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারব। সরকার অবশ্যই পারবে। আমাদের অতিথিদের অবশ্যই আমরা প্রোভাইড ফুল প্রোটেকশান (পূর্ণ নিরাপত্তা)।’

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যোগ দিতে ১৭ মার্চ ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি। সাম্প্রতিক সময়ে ভারতের রাজধানী দিল্লিতে সংঘঠিত দাঙ্গার জের ধরে বাংলাদেশের বিভিন্ন মহল মোদির ঢাকা সফর নিয়ে আপত্তি তুলছে। ইতোমধ্যে কিছু ইসলামি দল ক্ষমতাসীনদের এ বিষয়ে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে।

    তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মোদি ঢাকায় আসবেন। এজন্য তার পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।

    মোদির ঢাকা সফরে তার যেটুকু প্রাপ্য সেটাই দেওয়া হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওনাকে আমরা যথাযোগ্য মর্যাদা দেব। ওনার যেটা পাওনা সেটা আমরা দেব। নিশ্চয়ই আমরা সন্মান যা দেওয়ার দেব।’

    আমাদের প্রতিবেশি রাষ্ট্র দুনিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ যোগ করেন মোমেন। মোদির আসন্ন কী ধরনের চুক্তির সম্ভাবনা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হলে স্পষ্ট করেননি তিনি। মন্ত্রী বলেন, ‘এগুলো আস্তে আস্তে জানবেন। আমার মন্ত্রণালয় জানে। এটার সঙ্গে সংশ্লিষ্ট কমিটি তারা জানে। তারা বলতে পারবে, আমি বলতে পারব না।’

    চুক্তির বিষয়টি স্পষ্ট না করলেও কিছু সম্ভাবনার ইঙ্গিত দেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘সম্ভাবনা অনেক কিছুতেই। সবার কিছু প্রত্যাশা থাকে, আলোচনার মাধ্যমে সব ঠিক হবে।’

    সম্প্রতি ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। দুই দিনের সফরে এসে বেশ কিছু সম্ভাবনার ইঙ্গিত দিয়ে গেছেন বাংলাদেশকে খুব কাছ থেকে দেখা ঢাকায় নিযুক্ত সাবেক ভারতের এই হাইকমিশনার।

    বাংলাদেশ সফরে এসে শ্রিংলা তিস্তার সম্ভাবনার কথা বলেছেন চলতি বছরের মধ্যেই। আর ঢাকাকে ফেনী নদীর প্রতিদান হিসেবে মোদির সফরে অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে আশ্বাসের কথা জানিয়ে গেছেন।

    ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও মুজিববর্ষে ঢাকায় আসছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬