Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • খুলনায় প্রস্তুত ১৫৫ শয্যার ‘করোনা ইউনিট’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৬:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৬:১৮

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    খুলনায় প্রস্তুত ১৫৫ শয্যার ‘করোনা ইউনিট’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৬:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৬:১৮

     খুলনায় প্রস্তুত ১৫৫ শয্যার ‘করোনা ইউনিট’

    করোনাভাইরাস শনাক্ত ও আক্রান্তদের চিকিৎসায় খুলনা বিভাগের সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ‘আইসোলেশন ইউনিট’ চালু করা হয়েছে।

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার ১১টি সরকারি হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে ১৫৫টি শয্যা। প্রতিটি হাসপাতালের বিশেষ করোনা ইউনিটে দ্রুত করোনা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন খুলনার সিভিল সার্জন। তবে খুলনায় এখনও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য মেলেনি।

    আজ সোমবার বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও জেলা প্রশাসক মো. হেলাল হোসেন। এই হাসপাতালে ১০০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

    হাসপাতাল সূত্র জানায়, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। সেজন্য জনসাধারণকে দীর্ঘস্থায়ী সর্দি-কাশি-জ্বর হলেই বিলম্ব না করে চিকিৎসকের কাছে আসার পরামর্শ দেয়া হয়েছে। করোনাভাইরাস মুক্ত হলেও এ সময় নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ারও আশঙ্কা থাকে। দুটি রোগেরই বাহন একই ধরনের। তাই কাঁচা রস, অতিথি পাখি ও পাখি খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

    এছাড়া আপাতত বিদেশভ্রমণ বন্ধ এবং বিদেশ থেকে আসা বিশেষ করে চীনা নাগরিকদের সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সচেতনতার বার্তা পৌঁছাতে বলা হয়েছে।

    খুলনার সিভিল সার্জন সুজাত আহম্মেদ বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে পাঁচ শয্যার ‘আইসোলেশন ইউনিট’ খোলা হয়েছে। প্রত্যেক ইউনিটে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তাকে এই ইউনিটের প্রধান করে পৃথক টিম গঠন করা হয়েছে। এ ছাড়াও সার্বিক প্রস্তুতি রয়েছে স্বাস্থ্য বিভাগের।

    খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক চিকিৎসক ফেরদৌসী আক্তার বলেন, খুলনা বিভাগের সব হাসপাতালে বিশেষ ইউনিট চালুর নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে অনেক হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় বিশেষ টিম গঠন করা হয়েছে। করোনা ইউনিটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক কামাল হোসেনকে প্রধান করে পাঁচ শয্যার ‘আইসোলেশন ইউনিট’ খোলা হয়েছে। তবে খুলনায় এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬