Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে রাজশাহীর প্রশংসায় প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৬:১৪

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে রাজশাহীর প্রশংসায় প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৬:১৪

    
পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে রাজশাহীর প্রশংসায় প্রধানমন্ত্রী

    পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে রাজশাহীর প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজশাহী যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী।  আশা করি ভবিষ্যতেও এ রকম থাকবে।

    আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণভবন থেকে ভিভিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী। মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী রাজশাহীর প্রশংসা করেন।

    রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণভবনের সঙ্গে সংযুক্ত হন। বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার রাজশাহী প্রান্ত থেকে ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন।

    বিভাগীয় কমিশনার প্রথমেই পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।  এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।  প্রতিটি গ্রামে আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই।  আর নাগরিক সুবিধা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারে, সেটাও আমাদের একটা লক্ষ্য।  প্রতিটি এলাকা সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন হোক, সেটাই আমরা চাই।’

    এরপর রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘গতবছর আমরা ডেঙ্গু মোকাবিলায় কাজ করেছি। এ বছরও আমরা বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুতি নিয়েছি। এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আমাদের শহরের সব বড় ও মাঝারি নর্দমাগুলো পরিষ্কার করতে শুরু করেছি। কাজ করা হচ্ছে জলাবদ্ধতা নিরসন করতেও।  মশক নিধনে ফগার মেশিন ব্যবহার করছি।’

    এ সময় রাজশাহী সিটি করপোরেশনকে সহযোগিতা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি রাজশাহী সিটি করপোরেশনকে সম্প্রতি তিন হাজার কোটি টাকা দিয়েছেন।

    এজন্য আমরা কৃতজ্ঞ।  আপনার যখন যে আদেশ আমি পেয়েছি সেটা মাথায় নিয়েই কাজ করছি।  আপনার সহযোগিতার মাধ্যমে আমরা এ অঞ্চলের মানুষকে ভালো রাখার চেষ্টা করছি।’

    এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর প্রতিটি ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘প্রতিটি বর্জ্য ব্যবস্থাপনার জন্য যেন আলাদা জায়গা সুনির্দিষ্ট থাকে।  প্রতিটি ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বর্জ্যগুলোকে রিসাইকেল করার ব্যবস্থা আমরা করবো।  সেটা আমাদের প্ল্যান আছে।  বিশেষ করে হাসপাতালের বর্জ্য বিশেষভাবে নিঃশেষ করার জন্য আমি মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছি।’

    গণভবনে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামও উপস্থিত ছিলেন।  রাজশাহী প্রান্তে ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, জেলা প্রশাসক হামিদুল হক, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, সমাজসেবী শাহীন আক্তার রেনী, রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬