Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সচিবালয়ে দর্শনার্থীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৩:৫৯

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    সচিবালয়ে দর্শনার্থীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৩:৫৯

    সচিবালয়ে দর্শনার্থীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে

    সচিবালয়ে তাপমাত্রা পরীক্ষা করে দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ শনাক্তে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ ফারুক জানিয়েছেন, আজই প্রথম এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম সকাল থেকে বিকাল পর্যন্ত চালিয়ে যাবেন। 

    দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাছাড়া করোনায় বিপর্যস্ত দেশগুলো থেকে প্রবাসী বাংলাদেশি এবং বিদেশিদের আগমন নিয়েও দুশ্চিন্তার শেষ নেই। গতকাল ইতালি থেকে ১৪২ যাত্রী বাংলাদেশে পৌঁছান। পরে তাদের আশকোনা হজ ক্যাম্পে নেওয়া। সেখানে কোয়ারেন্টইনে রাখা নিয়ে হট্টগোলও করেন প্রবাসীরা। পরে তাদের যার যার বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এদিকে, করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে ইতালি থেকে ফিরেছেন আরও ১৫২ জন বাংলাদেশি। তাঁদের হজক্যাম্পে ও গাজীপুরের পূবাইলে ‘মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ কোয়ারেন্টাইনে রাখা হবে।

    আজ রবিবার সকাল সোয়া ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৯টার দিকে তাদের আশকোনা হজক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    কোয়ারেন্টাইনে রাখার জন্য হজক্যাম্পে জায়গা কম হওয়ায় ইতালিফেরত এই প্রবাসীদের একটি অংশকে গাজীপুরের পূবাইলে ‘মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

    ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, প্রবাসীদের বার বার অনুরোধ জানিয়ে আসছেন অতি প্রয়োজন ছাড়া দেশে ভ্রমণ না করতে। অথচ ইতিমধ্যে অনেকেই ইতালিয়ান আইন ভঙ্গ করে এবং বাংলাদেশ সরকারের অনুরোধ না রেখেই ইতালি হতে দেশে ভ্রমণ করেছেন। যা নিজে, নিজের পরিজন এবং দেশের জন্য ভয়াবহ সমস্যার কারণ হতে পারেন বলে অনেকে ধারণা করছেন।

    খবর: কালের কন্ঠ

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬