Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চীন থেকে আসছে ১০ হাজার কিট: পররাষ্ট্রমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১৫:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১৫:১৩

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    চীন থেকে আসছে ১০ হাজার কিট: পররাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১৫:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১৫:১৩

    চীন থেকে আসছে ১০ হাজার কিট: পররাষ্ট্রমন্ত্রী

    করোনাভাইরাস শনাক্তের ১০ হাজার কিট ও ১০ হাজার প্রতিরোধক সরঞ্জাম চীন থেকে আনার ব্যবস্থা করেছে সরকার। প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় চার্টার্ড ফ্লাইটে এগুলো চলে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

     

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কিটস নাই, ইকুইপমেন্ট নাই। আমরা আনার ব্যবস্থা করেছি। চীনকে বলে রখেছিলাম। ১০ হাজার কিটস ও ১০ হাজার প্রটেকটিভ ইকুইপম্যান্ট রেডি আছে। যে কোনো সময় চার্টার্ড ফ্লাইটে এগুলো চলে আসবে।’

    কিছু বেসরকারি কোম্পানিও করোনাভাইরাসের প্রয়োজনীয় কিটস ও সরঞ্জাম আনার চেষ্টা করছে। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটে সেগুলো নিয়ে আসা হবে বলেও জানান মন্ত্রী।

    বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম তিনজনের করোনাভাইরাস আক্রান্তের সংবাদ আসে। আজ শনিবার পর্যন্ত দেশে মোট ২৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। আর মারা গেছেন দুজন।

    করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত ১০ দেশ থেকে বাংলাদেশে যাত্রীবাহী ফ্লাইট আসা বন্ধ থাকবে জানিয়ে মোমেন বলেন, ‘বাংলাদেশে যারা করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন, তারা বিদেশফেরত লোকজনের সান্নিধ্যে এসে এই দুর্ঘটনায় পড়েছেন। আমাদের দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আমরা কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত এ ১০টি গন্তব্য থেকে ৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী উড়োজাহাজ আসা রহিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

    তবে এ সময়ে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকংয়ে চার রুট চালু রাখা হয়েছে। বিশেষ প্রয়োজন হলে ওই রুটগুলো ব্যবহার করা যাবে জানান পররাষ্ট্রমন্ত্রী।

    প্রবাসীদের দেশে আসতে নিরুৎসাহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘আমাদের যারা প্রবাসী আছেন, সজাগ হোন। দেশে আসা আপাতত পেছান। প্রতিটি দেশের সঙ্গে আলোচনা হয়েছে। যদি ভিসা শেষ হয়ে যায়, সেটা এক্সটেনশন করে দেবে।’

    এ সময় প্রবাসফেরতদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ওপর গুরুত্ব দিয়ে মোমেন বলেন, ‘সরকারের কঠোর সিদ্ধান্ত, প্রবাস থেকে যেই–ই আসুক না কেন, তাকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে। সেটা বাড়িতে হোক কিংবা প্রাতিষ্ঠানিক। নির্ঘাত তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

    করোনা ইস্যুতে স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সার্ভিসের ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে মোমেন বলেন, ‘পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাঠ পর্যায়ে যারা কাজ করেন, চিকিৎসক, নার্স, প্রত্যেকেরটাই অ্যাসেনশিয়াল সার্ভিস। তাদের ছুটি এ মুহূর্তে বন্ধ করে দিয়েছে সরকার।’

    করোনাভাইরাস রোধে দেশের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬