Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • টিভিতে শুরু হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১১:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১১:১৭

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    টিভিতে শুরু হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১১:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১১:১৭

    টিভিতে শুরু হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস

    করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টেলিভিশনে শুরু হয়েছে মাধ্যমিকের ক্লাস সম্প্রচার।

    আজ রবিবার সকাল ৯টা ৫ মিনিটে ষষ্ঠ শ্রেণির ইংরেজি ক্লাসের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

    'আমার ঘরে আমার ক্লাস' শিরোনামে প্রতিদিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির আটটি ক্লাস সম্প্রচার হবে। দুপুর ১২টা পর্যন্ত এই ক্লাস টিভিতে প্রচারিত হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই ক্লাস পুনঃপ্রচার করা হবে। আগামীতে দশম শ্রেণির ক্লাসও সম্প্রচার করা হবে।

    এটুআইয়ের সহায়তায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর এই ক্লাস সম্প্রচার করছে। এরই মধ্যে মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে চলতি সপ্তাহের বিস্তারিত ক্লাস সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি শ্রেণির দুটি করে ক্লাস সম্প্রচার করা হবে। ক্লাসের ব্যাপ্তি হবে ২০ মিনিট। প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত জাতীয় সংগীত প্রচার করা হবে।

    ক্লাস সূচি থেকে জানা যায়, ষষ্ঠ শ্রেণির ক্লাস সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির ক্লাস সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত, অষ্টম শ্রেণির ক্লাস সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির ক্লাস সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাসগুলো পুনঃপ্রচার করা হবে। পরবর্তী ক্লাস রুটিন আগামী ১ এপ্রিল মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, 'পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের ওপর বাড়ির কাজ দেবেন। প্রতিটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে। স্কুল খোলার পর নিজ নিজ স্কুলের নির্দিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে বাড়ির কাজ জমা দিতে হবে। এই বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।'

    শিক্ষা মন্ত্রণালয়ের 'ব্যানবেইস', মোবাইল ফোন কম্পানি 'রবি' এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডিওতে এরই মধ্যে দুই শতাধিক ক্লাস রেকর্ডিং করা হয়েছে। ক্লাস নিতে আগ্রহী শিক্ষকদের কাছে ই-মেইলের মাধ্যমে আবেদনও আহ্বান করেছে মাউশি অধিদপ্তর।

    করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রথম দফায় ৩১ মার্চ এবং দ্বিতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬