Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বুধবার থেকে বিএসএমএমইউতেও করোনা পরীক্ষা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৭:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৭:০২

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    বুধবার থেকে বিএসএমএমইউতেও করোনা পরীক্ষা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৭:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৭:০২

     বুধবার থেকে বিএসএমএমইউতেও করোনা পরীক্ষা

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগামীকাল বুধবার থেকে করোনা শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে এ পরীক্ষা করা হবে।

    আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কর্তৃক পিপিই, অ্যান্টিসেপটিক হ্যান্ডরাব সল্যুশনসহ করোনা সংশ্লিষ্ট সুরক্ষা সামগ্রী প্রদানকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ কথা জানান।

    তিনি জানান, প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা এ পরীক্ষা করতে পারবেন।

    বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অর্থাৎ বাংলাদেশ বেতার ভবনের নিচতলায় স্থাপিত ফিভার ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ গ্রহণের পর যেসব রোগীরা করোনা শনাক্তকরণের পরীক্ষার জন্য নির্দেশিত হবেন তারাই এ টেস্ট করতে পারবেন।

    বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী প্রদানকালে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

    অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আরও বলেন, বিশ্ব আজ একটি দুর্যোগের মুখোমুখী। অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশের সব নাগরিকসহ বিশ্ববাসীকে লড়াই করতে হচ্ছে। চিকিৎসক, সাংবাদিক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আজ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। বিএসএমএমইউয়ের পক্ষ থেকে করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও করণীয় নির্ধারণে ইতিমধ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। গত ২ সপ্তাহ ধরে বেতার ভবনে ফিভার ক্লিনিকে জ্বর সর্দি-কাশি রোগীদের পৃথকভাবে চিকিৎসাসেবা চলছে। বহির্বিভাগের চিকিৎসাসেবা ও জরুরিসেবা চালু রয়েছে। এছাড়া রোগীদের সুবিধার্থে হেল্প লাইন চালু করা হয়েছে।

    বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, করোনা প্রতিরোধ ও চিকিৎসায় করণীয় নির্ধারণ এবং জনসচেতনতা সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশেনের পক্ষ থেকেও করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

    এদিকে মঙ্গলবার বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের জন্য কিছু হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬