Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জমানো টাকায় ৫০০ অসহায় মানুষকে একবেলা খাওয়ালেন নার্স শেফালি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৭:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৭:৫৩

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    জমানো টাকায় ৫০০ অসহায় মানুষকে একবেলা খাওয়ালেন নার্স শেফালি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৭:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৭:৫৩

    জমানো টাকায় ৫০০ অসহায় মানুষকে একবেলা খাওয়ালেন নার্স শেফালি

    শেফালি বেগম। পেশায় একজন নার্স। মাত্র বছর চারেক আগেই চাকরিজীবন শুরু করেছেন। স্বামী মো. রাসেল খান কলাবাগান এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অর্থবিত্তের মালিক নন এ দম্পতি। তবে মনটা তাদের অনেক বড়। আর তাইতো বর্তমান করোনা পরিস্থিতিতে রাস্তাঘাটে অসহায় হতদরিদ্র মানুষদের জন্য একবেলার খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন।

    ভুনাখিচুড়ি আর মুরগির মাংস রান্না করে প্যাকেট করে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, কলাবাগান, ধানমন্ডি ও বসুন্ধরা এলাকার পাঁচ শতাধিক অসহায় দরিদ্র নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিলিয়ে দিয়েছেন।

    একবেলা খাবার খাইয়ে নাম কামানো তার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তাকে দেখে যেন সারাদেশে কর্মরত তার সহকর্মী নার্সরা একবেলার খাবার নিয়ে অসহায় লোকগুলোর পাশে এসে দাঁড়ান।

    এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শেফালি বেগম জানান, ২০১৬ সালে তিনি সরকারি চাকরিতে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বহির্বিভাগে কর্মরত আছেন। গত কয়েকদিনে মিডিয়ায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলোর খাবারের জন্য হাহাকার দেখে তার মনটা কেঁদে ওঠে।

    এরপর তিনি তার স্বামীর সাথে এদের সাহায্য করার ব্যাপারে আলোচনা করেন। নিজের বেতনের টাকা থেকে কিছু সঞ্চয়ও রয়েছে বলে জানান। এ ব্যাপারে আর দ্বিমত করেননি তার স্বামী রাসেল।

    চাকরি করে রান্না করার সময় করতে না পারায় স্বামীর হাতে তুলে দেন সঞ্চয়ের হাজার বিশেক টাকা। তার স্বামী বাজার সদাই করে বাবুর্চিকে দিয়ে রান্না করান। তার স্বামীও কিছু টাকা যোগ করে ভুনাখিচুড়ি ও মুরগির মাংস রান্না করিয়ে সেগুলো প্যাকেট করান।

    শেফালি বেগম বলেন, আগামী ১১ এপ্রিল পর্যন্ত ঢাকা শহর কার্যত একপ্রকার লকডাউন। এ সময় সমাজের বিত্তবানসহ সহকর্মী নার্সরা এগিয়ে এলে দরিদ্র মানুষগুলো অভুক্ত থাকবে না।

    স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) মহাসচিব ইকবাল হোসেন সবুজ বলেন, আমাদের একজন নার্স অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মহত্ত্বের পরিচয় দিয়েছেন। তাকে নিয়ে আমরা নার্স সমাজ গর্বিত। তার মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তিনি নার্স সমাজের প্রতি আহবান জানান।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬