Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অপ্রয়োজনে যারা বাড়ি থেকে বের হচ্ছেন তাদের জন্য কিছু তথ্য
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ২১:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ২১:০২

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    অপ্রয়োজনে যারা বাড়ি থেকে বের হচ্ছেন তাদের জন্য কিছু তথ্য

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ২১:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২০ ২১:০২

    অপ্রয়োজনে যারা বাড়ি থেকে বের হচ্ছেন তাদের জন্য কিছু তথ্য

    ইউরোপের মতো পরিস্থিতি এশিয়া বা আমাদের দেশে হয়নি বলে যারা কোনো প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন অথবা অফিস, স্কুল কিছুদিনের মধ্যে খুলে যাবে ভাবছেন, তাদের জন্য নিচের এই পরিসংখ্যান-

    যুক্তরাষ্ট্র: দেশটিতে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ১ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৭ জনে। একমাসের ব্যবধানে ১ মার্চ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৪ জনে। এরপর আরও একমাসের ব্যবধানে ১ এপ্রিল শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজারে।

    ইতালি: গত ৩১ জানুয়ারি ইতালিতে ২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর ২৯ ফেব্রুয়ারি শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ১০০ জনে। আর ৩১ মার্চ করোনা পজেটিভ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫ হাজার ৮০০ জনে।

    স্পেন: গত ১ ফেব্রুয়ারি স্পেনে প্রথম কারো দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়। ১ মার্চ সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৮৪ জনে। আর ৩১ মার্চ তা বেড়ে দাঁড়ায় ৯৬ হাজারে।

    যুক্তরাজ্য: গত ৩১ জানুয়ারি যুক্তরাজ্যে মাত্র ২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছিল, যা ১ মার্চ দাঁড়ায় ৩৬ জনে। আর ৩১ মার্চ যুক্তরাজ্যে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ হাজার ৫০০ জনে।

    জার্মানি: গত ২৭ জানুয়ারি জার্মানিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২৭ ফেব্রয়ারি শনাক্তের সংখ্যা বেড়ে হয় ৪৬ জন। ২৭ মার্চ এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫১ হাজারে। আর ৩১ মার্চ দেশটিতে মোট ৭১ হাজার ৮০০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়।

    ফ্রান্স: গত ২৪ জানুয়ারি ফ্রান্সে মাত্র ২ জনের দেহে করোনার সংক্রমণ ছিল। ২৪ ফেব্রুয়ারি ১২ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ২৪ মার্চ ২২ হাজার ৬০০ জনের দেহে কভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়। আর ৩১ মার্চ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ হাজার ৮০০ জনে।

    ভারত: আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে গত ৩০ জানুয়ারি প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর ২৯ ফেব্রুয়ারি শনাক্ত হওয়া রোগী বেড়ে দাঁড়ায় ৩ জনে। আর ৩১ মার্চ সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪০০ জনে। 

    পাকিস্তান: দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানে গত ২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল দুইজন। ২৬ মার্চ সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০০ জন। আর ৩১ মার্চ এই সংখ্যা বেড়ে ১ হাজার ৯০০ জনে দাঁড়ায়।

    এখন বাংলাদেশে আক্রান্ত সংখ্যা ৭০। প্রথম শনাক্ত  হয়েছিল ৮ মার্চ, এখনো ১ মাস হয়নি । যেখানে অনেক দেশে ১ মাসে এতো বেশি ছিল না, তারপর কি হয়েছে সেটা ওপরের সংখ্যাগুলোর দিকে তাকালেই বোঝা যায়- প্রায় সব দেশেই দুই মাস পর মহামারি রূপ নিয়েছে।এই দেশে মহামারি রূপ নিলে কী হবে সেটা আলাদা করে বলার কিছু নেই। তখন আর ঘরে থেকেও লাভ হবে না। আমরা দেশের, পরিবারের এবং নিজের স্বার্থে ঘরে থাকি এবং সব নির্দেশনা মেনে চলি। এটাই এখন একমাত্র পথ এই ভাইরাসকে মোকাবেলা করার।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬