Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • স্বাস্থ্যবিধি মেনে চলাই হোক নববর্ষের অঙ্গীকার: ওবায়দুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০ ১৩:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০ ১৩:২০

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    স্বাস্থ্যবিধি মেনে চলাই হোক নববর্ষের অঙ্গীকার: ওবায়দুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০ ১৩:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০ ১৩:২০

    স্বাস্থ্যবিধি মেনে চলাই হোক নববর্ষের অঙ্গীকার: ওবায়দুল

    বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার শপথই হোক এবারের নববর্ষের অঙ্গীকার। এসব বিষয়ে সচেতনতার জন্য শপথ নিয়ে সম্মিলিত অঙ্গীকার করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

    আজ মঙ্গলবার বাংলার নববর্ষ উপলক্ষ্যে দেয়া এক বার্তায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলা বর্ষবরণ বাঙালি জাতির জীবনে সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতির চেতনার উদ্ভাসিত হওয়ার দিন পহেলা বৈশাখ। এই দিনে নতুন আহবানের মধ্যে দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। আমরা সুন্দর ও চিরমঙ্গলের জয়গান করি।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিবছর মানুষ চিরায়ত বাঙালি সাজে বিভিন্ন আচার-অনুষ্ঠান ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে। কিন্তু এবার বাংলা নববর্ষ এমন একটি সময়ে আমাদের সামনে হাজির হয়েছে যখন ভয়ানক প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মানবিক বিপর্যয়ের মুখে সমগ্র পৃথিবী, সমগ্র বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে প্রণান্তকর সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’

    ‘করোনা একটি অতিমাত্রায় সংক্রমিত ভাইরাস। এই ভাইরাসের কোনো প্রতিষেধক বা প্রতিকার না থাকায় একমাত্র শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্তা। কাজেই জনসমাগম এড়িয়ে ঘরে বসেই চিরায়ত বাঙালির চেতনায় এবারের বাংলা নববর্ষ উদযাপন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’-যোগ করে কাদের।

    পহেলা বৈশাখের উদযাপনের ঐতিহ্য আমাদের জাতিগত সংহতি, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এই নেতা।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬