Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • স্বাস্থ্য সচিবের সমালোচনা করায় চিকিৎসককে শোকজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০ ১৪:০০

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    স্বাস্থ্য সচিবের সমালোচনা করায় চিকিৎসককে শোকজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০ ১৪:০০

    স্বাস্থ্য সচিবের সমালোচনা করায় চিকিৎসককে শোকজ

    করোনাভাইরাস প্রতিরোধক মাস্ক ও চিকিৎসকের অত্যাধুনিক পিপিই সরবরাহ না পাওয়া নিয়ে স্বাস্থ্য সচিবের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নোয়াখালীতে আবু তাহের নামে এক চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

    শনিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী কারণ দর্শানোর নোটিশ দেন। ডা. আবু তাহের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (অবেদনবিদ)।

    জানা গেছে, বিসিএস ৩৯তম ব্যাচের ডা. আবু তাহের গত বছরের ১১ ডিসেম্বর মেডিকেল অফিসার হিসেবে নোয়াখালী জেনারেল হাসপাতালে যোগদান করেন। তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারে অবেদনবিদ হিসেবে কাজ করেন। গত দুই দিন আগে তিনি ফেসবুকে নিজের আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন গত এক মাসে তিনি হাসপাতালের শতাধিক অপারেশন করেছেন। নিজের পকেটের টাকা দিয়ে বাজার থেকে মাস্ক কিনে ব্যবহার করেছেন। কিন্তু স্বাস্থ্যসচিব প্রধানমন্ত্রীকে বলেছেন অত্যাধুনিক ও জীবাণু প্রতিরোধক N৯৫, K৯৫, FFP২, মাস্ক চিকিৎসকদের সরবরাহ করেছেন। যাহা ডাহা মিথ্যা। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে যেসব মাস্ক সরবরাহ করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের ও ১০-১৫ টাকা দামের। এ নিয়ে স্বাস্থ্য সচিব মিথ্যাচার করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে এরকম অনেক মিথ্যা প্রস্তুতির নাটক সাজিয়ে হাজার কোটি টাকা লোপাট করছেন আরও কিছু লুটেরার দল।

    শুক্রবার বিষয়টি সোসাল মিডিয়ায় ভাইরাল হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিতে পড়ে এবং এ নিয়ে তোলপাড় শুরু হয়।

    নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার দুপুরে ওই চিকিৎসককে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেন। আগামী তিন দিনের মধ্যে তাকে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

    ডা. আবু তাহের বলেন, আমি প্রকৃত সত্য কথা বলেছি। গত এক মাসে হাসপাতালে শতাধিক অপারেশন করেছি। আমাকে মানসম্মত কোন মাস্ক কিংবা পিপিই হাসপাতাল থেকে সরবরাহ করা হয়নি। অথচ স্বাস্থ্যসচিব প্রধানমন্ত্রীর কাছে বলেছেন প্রর্যাপ্ত পরিমানে এন৯৫, কে৯৫ এফএফপি২, মাস্ক হাসপাতাল গুলোতে মজুদ রয়েছে। তাহলে এগুলো গেল কোথায়। এ ঘটনায় জন্য আমি মোটেও অনুতপ্ত নই। দেশের একজন নাগরিক হিসেবে আমি শুধু সত্য ঘটনা তুলে ধরেছি। কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন বলেও জানান তিনি।

    নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা আবু তাহেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে আগামী ৩ কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬