Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিশ্বে অতি ধনীর উত্থানে শীর্ষে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২০ ২০:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২০ ২০:৫৯

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    বিশ্বে অতি ধনীর উত্থানে শীর্ষে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২০ ২০:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২০ ২০:৫৯

    বিশ্বে অতি ধনীর উত্থানে শীর্ষে বাংলাদেশ

    এক দশকে ধনকুবেরের সংখ্যা বৃদ্ধির হারে বিশ্বের সব বড় অর্থনীতিকে পেছনে ফেলে শীর্ষে অবস্থানে এখন বাংলাদেশ। মাত্র ১০ বছরে দেশে কোটিপতি ধনকুবেরের সংখ্যা বেড়েছে ১৪ দশমিক তিন শতাংশ হারে। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যারা ৫০ লাখ ডলারের বেশি সম্পদের অধিকারী হয়েছেন তাদেরকে নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়েছে।সম্প্রতি এক দশকে বিশ্বের ধনী জনগোষ্ঠীর সম্পদ এবং পরবর্তী ১০ বছরের তাদের সম্পদের বন্টন কেমন হবে তা নিয়ে ‘আ ডিকেড অব ওয়েলথ’ শীর্ষক এ গবেষণা করা হয়। বহুজাতিক আর্থিক পরামর্শ দানকারী প্রতিষ্ঠান ওয়েলথ এক্স এ গবেষণা পরিচালনা করে।

    গবেষণা অনুযায়ী, ধনীর সংখ্যা বেড়েছে, এ তালিকায় সবচেয়ে বেশি দেশ রয়েছে এশিয়ায়। তালিকার প্রথম ১০টি দেশের ছয়টিই এ অঞ্চলের। শীর্ষে রয়েছে বাংলাদেশ ও ভিয়েতনাম। সম্পদের এই বৃদ্ধি চালিত হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক কর্মক্ষমতা, পুঁজিবাজারের মান, বিশ্ববাজার এবং জনসংখ্যার অনুপাতে সম্পদ বিতরণের ওপর।

    দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামে ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে গড়ে ১৩ দশমক ৯ শতাংশ। চীনে বৃদ্ধি পেয়েছে সাড়ে ১৩ শতাংশ। এছাড়া কেনিয়ায় ১৩ দশমিক এক শতাংশ, ফিলিপাইনে ১১ দশমিক ৯ শতাংশ, থাইল্যান্ডে ১০ দশমিক ছয় শতাংশ, নিউজিল্যান্ডে আট দশমিক সাত শতাংশ, যুক্তরাষ্ট্রের আট দশমিক দুই শতাংশ,পাকিস্তানের সাড়ে সাত শতাংশ এবং আয়ারল্যান্ডে সাত দশমিক এক শতাংশ ধনী বেড়েছে।গবেষণায় বলা হয়েছে, গত দশকটা ছিল ধনীদের। ২০১০ সাল থেকে ধনী ও তাদের সম্পদের পরিমাণ অনেক বেড়েছে, যা ৫০ শতাংশেরও বেশি। ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বে মিলিয়নিয়রের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে অন্তত আড়াই কোটিতে পৌঁছেছে। ২০০৫ সালে বিশ্বে ধনীর ১৮ দশমিক ৬ শতাংশ ছিল এশিয়ায়। ২০১৯ সালে তা ২৭ শতাংশে পোঁছেছে।

    ওয়েলথ এক্সের গবেষণা অনুযায়ী, এশিয়ায় সম্পদশালী মানুষের সংখ্যা তিনগুন হয়েছে। এক দশকে ১০ শতাংশ বেড়ে প্রায় ২৭ শতাংশ হয়েছে। যদিও উত্তর আমেরিকায় এখনো রেখেছে, ৩৯ শতাংশ রয়েছে। অন্যদিকে ইউরোপে স্থিতি পতন লক্ষ করা গেছে। ২০১০ সালে মোট সম্পদশালীর ৩২ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০১৯ সালে হয়েছে ২৫ দশমিক ছয় শতাংশ।

    এতে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে চীনে সম্পদশালীর সংখ্যা বিস্ময়কর হারে বেড়েছে। ওয়েলথ এক্সের হিসেবে বিশ্বে ৫০ লাখ ডলারের মালিক সবচেয়ে বেশি রয়েছে নিউইয়র্কে, এক লাখ ২০ হাজার ৬০৫ জন। টোকিওতে রয়েছে ৮১ হাজার ৬৬৫ জন। তৃতীয় স্থানে থাকা হংকংয়ে ৭৩ হাজার ৪৩০ জন।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬