Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দুই মাস ৭ দিন পর আকাশে উড়লো বিমান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২০ ১৪:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২০ ১৪:২৫

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    দুই মাস ৭ দিন পর আকাশে উড়লো বিমান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২০ ১৪:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২০ ১৪:২৫

    দুই মাস ৭ দিন পর আকাশে উড়লো বিমান
    ফাইল ছবি

    করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ২ মাস ৭ দিন বন্ধ থাকার পর কর্মব্যস্ত হয়ে পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

    আজ সোমবার সকাল থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ ৩ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। 

    আজ সকাল ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে নভোএয়ারের একটি ফ্লাইট রওনা হয়। এই ফ্লাইটে যাত্রীসংখ্যা ছিল ৪০। একই সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট ৫১ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

    করোনা সংক্রমণ রোধে বিমানবন্দরে নানা পদক্ষেপ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টার্মিনালে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া বেবিচকের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হচ্ছে যাত্রীদের। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে যাত্রীরা নির্দেশ মতো নির্ধারিত স্থানে দাঁড়াচ্ছেন কিনা, সেসব তদারকিতে কাজ করছেন বেবিচকের নিরাপত্তা কর্মীরা। 

    সরেজমিনে সোমবার সকালে দেখা যায়, স্বাস্থ্য বিধি মেনেই যাত্রীরা বিমানবন্দরে আসছেন এবং শারীরিক দূরত্ব মেনে টার্মিনালে প্রবেশ করছেন। 

    বিমানবন্দর সূত্রে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে ছেড়ে গেছে। তার আগে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার সকালে বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। 

    এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের চলাচলের ব্যাপারে তদারকি করা হচ্ছে। এখানে কোনো গাফিলতি নেই। আমাদের পক্ষ থেকে যাত্রীদের সুরক্ষা সামগ্রীও দেওয়া হচ্ছে। আমরা এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দিয়েছি, ৭০ ভাগের বেশি যাত্রী না নিতে। 

    তিনি আরো বলেন, এয়ারলাইন্সগুলো যাত্রার আগের দিন যাত্রীকে ফোন করে বলে দেবে, তিনি যদি অসুস্থ থাকেন সে ক্ষেত্রে বিমানবন্দরে না আসতে। আমরা আশা করি, যাত্রীরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজ থেকে ১৫ জুন পর্যন্ত এই তিনটি অভ্যন্তরীণ আকাশপথে প্রতিদিন ২৪টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬