Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দুই পক্ষের ভূমিকায় বন্দি কমেছে কারাগারে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৫:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৫:৩৭

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    দুই পক্ষের ভূমিকায় বন্দি কমেছে কারাগারে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৫:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৫:৩৭

    দুই পক্ষের ভূমিকায় বন্দি কমেছে কারাগারে

    করোনা ভাইরাসের সংক্রমণ যাতে কারাগারে ছড়িয়ে না পড়ে সেজন্য বন্দির চাপ কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগের পাশাপাশি সক্রিয় ভূমিকা রয়েছে আদালতেরও। দুই পক্ষের ভূমিকায় বন্দির চাপ কমেছে কারাগারে। করোনাকালীন এই সময়ে কারাগার থেকে ছাড়া পেয়েছেন ২০ হাজারের মত বন্দি।

    যাদের অধিকাংশের মুক্তি মিলেছে আদালতের জামিন আদেশে। এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত আইজি প্রিজন লে. কর্ণেল আবরার হোসেন বলেন, ‘আমাদের কারাগার গুলোতে ৪১ হাজারের মত বন্দি ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু সবসময় সেখানে ৮৫ থেকে ৯০ হাজারের মত অর্থাৎ ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি থাকে। এই করোনাকালীন সময়ে বন্দির চাপ কমাতে সরকারের নির্দেশে লঘু দণ্ডপ্রাপ্ত তিন হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। আর ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৫৬৯ ধারায় আরো কিছু বন্দি মুক্তির প্রতীক্ষায় রয়েছে।’

    তিনি বলেন, ভার্চুয়াল কোর্টের জামিনে হাজার হাজার আসামি মুক্তি পাওয়ায় তা আমাদের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। ফলে বন্দির যে চাপ ছিলো সেটা থেকে অনেকটা কারাগারগুলো মুক্ত হতে পেরেছে। এতে আমরা অনেকটা উপকৃত হয়েছি।

    সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ১১ মে থেকে অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ে ১৪৪ টি ভার্চুয়াল কোর্ট চলছে। এসব কোর্টে আইনজীবীরা ই-মেইলের মাধ্যমে জামিনের দরখাস্ত দাখিল করছেন। আটটি বিভাগের জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত পনেরো কার্যদিবসে ৪৭ হাজার ৬২৭টি জামিনের আবেদন দাখিল হয়েছে। দাখিলকৃত এসব আবেদন নিষ্পত্তি করে জামিন দেওয়া হয়েছে ২৭ হাজার ৪৮০ আসামিকে। জামিন প্রাপ্তদের অধিকাংশই কারামুক্তি পেয়েছেন।

    যারা পাননি তাদের মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আগামী ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল কোর্টের মেয়াদ বাড়িয়েছেন। সেই হিসেবে আরো সাত কার্যদিবসে কয়েক হাজার জামিন আবেদনের উপর শুনানি হবে। শুনানিতে অনেক আসামি জামিনে মুক্তি পাবেন বলে আশা করছেন কারা কর্তৃপক্ষ। এছাড়া সরকার নির্বাহী আদেশে তিন হাজার লঘুদন্ড প্রাপ্তদের ইতিমধ্যে মুক্তি দিয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬