Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মসজিদ-মন্দির থেকে করোনা সচেতনতায় ১২টি নির্দেশনা প্রচারের অনুরোধ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ২১:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ২১:২৩

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    মসজিদ-মন্দির থেকে করোনা সচেতনতায় ১২টি নির্দেশনা প্রচারের অনুরোধ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ২১:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুন, ২০২০ ২১:২৩

    মসজিদ-মন্দির থেকে করোনা সচেতনতায় ১২টি নির্দেশনা প্রচারের অনুরোধ

    মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে নিয়মিতভাবে মাইকে সচেতনতামূলক সরকারি স্বাস্থ্যবিধি প্রচারের নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।সোমবার (৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

    এতে বলা হয়, দেশের সকল মসজিদের খতিব, ইমাম, পরিচালনা কমিটির সদস্য এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের নেতৃবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জানানো যাচ্ছে যে, দেশের সর্বত্র মহামারি করোনাভাইরাস সংক্রমণ বিস্তার অব্যাহত রয়েছে। এই মহামারি সংক্রমণের বিস্তার রোধে সরকার এবং বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে। প্রতিদিন ও জুমার খুতবার সময় মসজিদের মাইকে এবং অনুরূপভাবে অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে প্রচার করা হলে সাধারণ জনগণ এ বিষয়ে উদ্বুদ্ধ হয়ে আরও সচেতন হবে।

    এমতাবস্থায় দেশের সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের মাইক থেকে নিয়মিতভাবে করোনাভাইরাস সংক্রমণ রোধে নিম্নবর্ণিত ঘোষণাসমূহ আবশ্যিকভাবে প্রচারের জন্য স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও উপাসনালয়ের পরিচালনা কমিটিকে অনুরোধ করা হলো।

    ঘোষণাসমূহ:
    >> আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর ওপর ভরসা রাখুন এবং করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। অনুরূপভাবে অন্যান্য ধর্মের অনুসারীরাও মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন।
    >> কিছুক্ষণ পর পর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড যাবৎ দুই হাত ভালোভাবে পরিষ্কার করুন।
    >> ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং চলাফেরা ও সকল কাজে সামাজিক দূরত্ব বজায় রাখুন।
    >> অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না এবং যেখানে সেখানে কফ, থুতু ও ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।
    >> হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে রাখুন।
    >> ঘরে থাকুন এবং একান্ত জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন।
    >> নিয়মিতভাবে পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।
    >> করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন। কোনো প্রকার লুকোচুরি করবেন না। করোনা আক্রান্ত অধিকাংশ রোগীই চিকিৎসার পর সুস্থ হয়ে যান।
    >> করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ব্যবহার করুন।
    >> নিয়মিত শরীর চর্চা অথবা শারীরিক পরিশ্রম করুন।
    >> গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না এবং গুজবে বিচলিত হবেন না।
    >> করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশিত বিধি-নিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন।

    যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় প্রশাসনকে এ জরুরি নির্দেশনা ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬