Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • উন্নয়নে বরাদ্দ দুই লাখ ৫ হাজার কোটি টাকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুন, ২০২০ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুন, ২০২০ ১৬:১২

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    উন্নয়নে বরাদ্দ দুই লাখ ৫ হাজার কোটি টাকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুন, ২০২০ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুন, ২০২০ ১৬:১২

    উন্নয়নে বরাদ্দ দুই লাখ ৫ হাজার কোটি টাকা

    আগামী ২০২০-২১ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বরাদ্দসহ এই আকার দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬১১ কোটি নয় লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা আসবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ৯ হাজার ৪৬৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। গতকাল জাতীয় সংসদ উপস্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এই বরাদ্দ ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে গত ১৯ মে বাজেটে উন্নয়নের প্রধান এ অংশের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

    ২০২০-২১ অর্থবছরের এডিপি তৈরির সময় করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ১০ হাজার ১০৮ কোটি টাকা। আগামী অর্থবছরের এডিপিতে দেওয়া হয়েছে ১৩ হাজার ৩৩ কোটি টাকা। তুলনামূলক বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯২৪ কোটি টাকা। এ ছাড়া কৃষি খাতে সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ৬ হাজার ৬২৪ কোটি টাকা। নতুন এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে আট হাজার ৩৮২ কোটি টাকা। বরাদ্দ বেড়েছে ১ হাজার ৭৫৯ কোটি টাকা।

    সূত্র জানায়, চলতি অর্থবছরে সংশোধিত এডিপির আকার হচ্ছে ১ লাখ ৯২ হাজার

    ৯২১ কোটি টাকা। এই তুলনায় নতুন এডিপির আকার বেড়েছে ১২ হাজার ২২৩ কোটি ৭৯ লাখ টাকা বা ৬ দশমিক ৩৪ শতাংশ। এর বাইরে ৯ হাজার ৪৬৬ কোটি টাকা ব্যয় করা হবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে।

    আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ অনুমোদিত প্রকল্প রয়েছে ১ হাজার ৬৭৭টি। এর মধ্যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকল্প ৮৯টি। আর একবারেই নতুন প্রকল্প রয়েছে ৪৬টি। এ ছাড়া এডিপিতে বরাদ্দহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্প রয়েছে ১ হাজার ৩৪৭টি। বৈদেশিক সহায়তা পাওয়ার সুবিধার্থে বরাদ্দহীন অননুমোদিত প্রকল্প রয়েছে ৯৬টি। এ ছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প রয়েছে ৬১টি। সম্ভাব্য সমাপ্য প্রকল্প ৩৮২টি আর মেয়াদোত্তীর্ণ প্রকল্প রয়েছে ৩৪৩টি।

    এডিপি পর্যালোচনা করে দেখা গেছে, আগামী অর্থবছরের বরাদ্দ বৃদ্ধি পাওয়া খাতগুলোর মধ্যে পরিবহন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৫২ হাজার ১৮৩ কোটি ৪৩ লাখ টাকা। স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতে ১৩ হাজার ৩২ কোটি ৬০ লাখ, কৃষি খাতে ৮ হাজার ৩৮২ কোটি ১২ লাখ, শিল্প খাতে ৩ হাজার ৭৫৪ কোটি ৭৪ লাখ, বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৮০৩ কোটি, যোগাযোগ খাতে ২ হাজার ৫৭৩ কোটি, শিক্ষা ও ধর্ম খাতে ২৩ হাজার ৩৮৯ কোটি ৮০ লাখ, গণসংযোগ খাতে ২৬২ কোটি ৫৬ লাখ; সমাজকল্যাণ, মহিলাবিষয়ক ও যুব উন্নয়ন খাতে ৯৩০ কোটি; বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১৮ হাজার ৪৪৭ কোটি; শ্রম ও কর্মসংস্থান খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৭৪ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া জনপ্রশাসন খাতে ৪ হাজার ৮৯ কোটি ৪৫ লাখ; পানিসম্পদ খাতে ৫ হাজার ৫২৭ কোটি ৩৭ লাখ; ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে ২৫ হাজার ৭৯৪ কোটি ৮৭ লাখ; ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৫১৮ কোটি ৫৪ লাখ; পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে ১৫ হাজার ৫৫৪ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে বরাদ্দ রয়েছে ১ হাজার ৮৩৫ কোটি ৬২ লাখ টাকা। ফলে বরাদ্দ কমছে ৫৮১ কোটি ৪৫ লাখ টাকা।

    এডিপি পর্যালোচনা করে আরও দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ ৩১ হাজার ১৩১ কোটি টাকা, যা মোট এডিপির ১৫ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন বরাদ্দ পাচ্ছে জাতীয় সংসদ সচিবালয়, যার পরিমাণ ৮৩ লাখ টাকা। এটি মোট এডিপির শূন্য শতাংশ হিসেবে অভিহিত করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২৪ হাজার ৮২৫ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ ২৪ হাজার ৮০৩ কোটি টাকা পেয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ছাড়া পর্যায়ক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৭ হাজার ৩৮৮ কোটি ৯৪ লাখ টাকা, রেলপথ মন্ত্রণালয় ১২ হাজার ৪৯১ কোটি ৩০ লাখ টাকা, স্বাস্থ্যসেবা বিভাগ ১০ হাজার ৫৩ কোটি ৮৬ লাখ টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ৯ হাজার ৮৬৫ কোটি ২৩ লাখ টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৯ হাজার ৪০৩ কোটি ৫৫ লাখ টাকা।

    এ ছাড়া সেতু বিভাগের জন্য ৭ হাজার ৯৭২ কোটি টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে ৬ হাজার ২৬৯ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ ধরা হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬