Journalbd24.com

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন চীনা রাষ্ট্রদূত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুলাই, ২০২০ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুলাই, ২০২০ ১৫:৪৬

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন চীনা রাষ্ট্রদূত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুলাই, ২০২০ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জুলাই, ২০২০ ১৫:৪৬

    শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন চীনা রাষ্ট্রদূত

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব ও কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে এক অনলাইন বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

    আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

    চীন দূতাবাস জানায়, সোমবার চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে একটি অনলাইন বৈঠক করেন। তারা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে চীন-বাংলাদেশ উভয় পক্ষের মাঝে এরই মধ্যে সম্পাদিত পারস্পরিক সহায়তার পর্যালোচনা করেন। একইসঙ্গে পরস্পর সহায়ক এ দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন।

    বছরের শুরুতে যখন চীনে কোভিড-১৯ তীব্র আঘাত হেনেছিলো তখন বাংলাদেশের জনগণ চীনের প্রতি যে সহানুভূতি এবং সমর্থন দেখিয়ছিলো, সেজন্য রাষ্ট্রদূত লি জিমিং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব ও কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং অর্থনীতিতে প্রণোদনার ভূয়সী প্রশংসা করেন। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী যে, নিরন্তর দ্বিপক্ষীয় প্রচেষ্টার মধ্য দিয়ে এ মহামারিকে রোধ করা যেতে পারে, ফলে অর্থনীতির পুনরুদ্ধার যথেষ্ট অনুমানযোগ্য।

    বাংলাদেশের সবচেয়ে জরুরি প্রয়োজনে সহায়তার জন্য চীন কয়েক ধাপে যে বিশাল পরিমাণে চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রেরণ করেছে সে জন্য ফাতিমা ইয়াসমিন চীনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মানুষের জীবন বাঁচাতে এবং অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন এবং বর্তমান ও ভবিষ্যতে চীন থেকে আরও বেশী সমর্থন ও সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

    রাষ্ট্রদূত লি জিমিং এবং সচিব ফাতিমা চীন ও বাংলাদেশ একে অপরের দীর্ঘ দিনের সহায়ক বন্ধু হওয়ার ফলে দু'দেশের মধ্যে গড়ে ওঠা সুগভীর বন্ধনের প্রশংসা করেন। তারা দু'দেশের মধ্যে মহামূল্যবান বন্ধুত্ব এবং সব ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সহযোগিতা বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে আরও বেশি আগ্রহ প্রকাশ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
    2. কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    3. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    4. ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ
    5. নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু
    6. পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    7. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের
উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালু উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান

    পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬