Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রধানমন্ত্রীর উদার বিনিয়োগ নীতিতে মাথাপিছু আয় বেড়েছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৬:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৬:৫১

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    প্রধানমন্ত্রীর উদার বিনিয়োগ নীতিতে মাথাপিছু আয় বেড়েছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৬:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৬:৫১

    প্রধানমন্ত্রীর উদার বিনিয়োগ নীতিতে মাথাপিছু আয় বেড়েছে

    প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, ‘দেশী-বিদেশী বিনিয়োগ ছাড়া আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারব না। ১০ বছর আগে হয় তো এটা অকল্পনীয় ছিল যে, আমাদের রফতানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাজেট এত বড় হবে। গত ১০ বছর ধরে গড়ে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশের ওপরে। গত বছর যা ছিল ৮ দশমিক এক শতাংশ। বেড়েছে মানুষের মাথাপিছু আয়, যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্ব ও উদার বিনিয়োগবান্ধব নীতির কারণে।’

    বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনলাইন অনুষ্ঠানে বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে বুধবার থেকে নতুন তিনটি সেবা যুক্ত হয়েছে। ওএসএস পোর্টালে যুক্ত হওয়া সেবা তিনটি হলো- নির্বাচন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র যাচাই করা, সুরক্ষা সেবা বিভাগের সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ব্যবহার ছাড়পত্র। বুধবার বিডা আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বর্তমানে নতুন তিনটি সেবাসহ অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের আওতায় বিডার নিজস্ব ১৪ সেবা এবং অন্য ছয় প্রতিষ্ঠানের সাতটি সেবাসহ মোট ২১টি সেবা প্রদান করা হচ্ছে।

    নতুন তিন সেবা যুক্ত করার অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে এ বছর আমাদের কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। তবুও এগিয়ে যেতে হবে। সৃষ্টি করতে হবে ব্যবসা ও বিনিয়োগের জন্য সেরা পরিবেশ। আগামী বছরের মধ্যেই বিশ্ব ব্যাংকের ইজি অব ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা সূচকে দুই অঙ্কের ঘরে উন্নয়নই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যই কাজ করে যেতে হবে।’

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, ‘উন্নত বিনিয়োগবান্ধব পরিবেশ এবং ব্যবসা সহজ করার লক্ষ্য কাজ করে যাচ্ছে বিডা। এখন পর্যন্ত আমরা ১২টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছি। কিছুদিনের মধ্যে আরও ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে। এর ফলে বিনিয়োগকারীদের ওএসএসের মাধ্যমে আরও বেশি সেবা দেয়া সম্ভব হবে।’

    তিনি বলেন, বিনিয়োগবান্ধব বাংলাদেশে বিনিয়োগকারীদের আরও সহজে এবং দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে বিডা, যাতে বিনিয়োগকারীরা স্বল্প সময়ে সহজভাবে আরও বেশি বিনিয়োগ করতে পারেন। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৫ সংস্থার অংশীদারিত্বের মাধ্যমে ১৫০টি সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে বিডা। সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যবসা সহজ করার সূচকে এগিয়েছে। বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস রিপোর্ট এ বছর ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম, গতবার যা ছিল ১৭৬তম। আগামী দুই বছরের (২০২২ সাল) মধ্যে এ অবস্থান ডাবল ডিজিটে নামিয়ে আনা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    এ সময়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহীদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লাহ খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেবাগুলো বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরেন। এর আগে গত ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সুরক্ষা ও সেবা বিভাগ), আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও বিদ্যুত উন্নয়ন বোর্ডের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বিডা। করোনা সংক্রমণের কারণে এতদিন এসব সেবা চালু করা সম্ভব হয়নি।

    অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রামে বিনিয়োগকারীর ভূমি ব্যবহারের ছাড়পত্র পেতে ৪৫ দিন সময় লাগত। এখন থেকে সেটা ৭ থেকে ১৫ দিনে অনলাইনে দেয়া হবে। এ জন্য বিনিয়োগকারীদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে যেতে হবে না। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক দরজায় সেবা বা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় অনলাইনে সেবাটি পাওয়া যাবে। এখন থেকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের কার্যক্রম অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে করা হবে। বিনিয়োগকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ছাড়পত্র পাবেন তিন তিনের মধ্যে। আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভূমি ব্যবহারের ছাড়পত্র দেবে ৭ থেকে ১৫ দিনে। যেটা আগে ৪৫ দিন লাগত। ওয়ান স্টপ সার্ভিস আইনের অধীনে বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেপজা এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনকে (বিসিক) রাখা হয়েছে।

    জানা গেছে, দেশী-বিদেশী বিনিয়োগকারীদের সব ধরনের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বিডা ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর বিজনেস অটোমেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এর অংশ হিসেবে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু হয়। বর্তমানে নতুন তিনটি সেবাসহ অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের আওতায় বিডার নিজস্ব ১৪ সেবা এবং অন্য ছয় প্রতিষ্ঠানের সাতটি সেবাসহ মোট ২১টি সেবা প্রদান করা হচ্ছে। এগুলো হচ্ছে- জমির দলিল ও ইজারা চুক্তিনামা নিবন্ধন, পরিবেশ ছাড়পত্র, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), ভিসা সুবিধা, বিদেশীদের কাজের অনুমতি এবং বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন), নামজারি, অবকাঠামো নির্মাণের অনুমতি, প্রকল্প নিবন্ধন, শিল্প-কারখানার গ্যাস সংযোগ, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ, অফিসের নিবন্ধন, ট্রেড লাইসেন্স সেবা। বিডার কর্মকর্তারা জানান, ওয়ান স্টপ সার্ভিস চালু করার ফলে একজন বিনিয়োগকারী পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। দিন-রাত যেকোন সময় অনলাইনে আবেদন করা যাচ্ছে। ব্যবসার ধরন অনুযায়ী, উদ্যোক্তার কী কী সেবা দরকার তা চলে যাবে সংশ্লিষ্ট সেবা দানকারী সংস্থায়। নির্দিষ্ট দিনের মধ্যেই সংস্থাকে ওই সেবা দিতে হবে এমন বাধ্যবাধকতা রয়েছে বিডার।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬