Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০ ১৫:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০ ১৫:৫৩

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০ ১৫:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০ ১৫:৫৩

    যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন

    যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে ১৬ আগস্ট সন্ধ্যায় হ্যামট্রাম্যাক শহরের বাংলাদেশ অ্যাভিনিউয়ে (কনান্ট স্ট্রিট) পাথরের তৈরি ৯ ফুট লম্বা ও ৫ ফুট প্রশস্ত এই ম্যুরাল উন্মোচন করা হয়।

     

     

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশিগান ১৪ ডিস্ট্রিকের কংগ্রেসওম্যান ব্রেন্ডা লরেন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯ ডিস্ট্রিকের মিশিগান স্টেট সিনেট সদস্য পল ওজনো ও ২৮ ডিস্ট্রিকের হাউস অব রিপ্রেজেনটেটিভ লরি স্টোন। প্রতিকৃতি উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী।

    ব্রেন্ডা লরেন্স তার বক্তব্যে বলেন, শেখ মুজিবুর রহমানের মতো একজন বিশ্বমানের রাজনৈতিক নেতার প্রতিকৃতি স্থাপন অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তার আদর্শ এখনও বিশ্বের মানুষের কাছে অনুসরণীয়।

    মিশিগান স্টেট যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বলেন, এ প্রতিকৃতি দেখে আমেরিকায় বেড়ে ওঠা বাংলাদেশি ও আমেরিকার অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় কর্মজীবন সম্পর্কে জানতে আগ্রহী হবে বলে আমার বিশ্বাস।

    অনুষ্ঠানের অতিথি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী যুব লীগ আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল কাদের লস্কর মিঠু জানান, মিশিগান আওয়ামী যুবলীগের মাধ্যমে আমরা একটি ইতিহাস গড়লাম। যুক্তরাষ্ট্রের মাটিতে এটাই প্রথম বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি।

    মিশিগান স্টেট যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, মিশিগান আওয়ামী লীগ সভাপতি আবদুস শাকূর মাখন, মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীদুর রহমান জাবেদ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে আসা অন্তত দুইশ’ নেতাকর্মী ও দর্শক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিকৃতির চারপাশে লাগানো হয়েছে নানা ধরনের ফুলের গাছ। নিরাপত্তার জন্য বসানো হয়েছে দুটি সিসি ক্যামেরা। রয়েছে বৈদ্যুতিক আলোর ব্যবস্থাও।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬