Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • উপনির্বাচনে দল মনোনীত প্রার্থীকে জয়ী করার নির্দেশ শেখ হাসিনার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৫

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    উপনির্বাচনে দল মনোনীত প্রার্থীকে জয়ী করার নির্দেশ শেখ হাসিনার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৫

    উপনির্বাচনে দল মনোনীত প্রার্থীকে জয়ী করার নির্দেশ শেখ হাসিনার

    পাঁচ সংসদীয় আসনে উপনির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বুধবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত সম্পাদকমণ্ডলীর বৈঠকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এ নিদের্শ দেন। এ সময় নেতাকর্মীদের তৃণমূলের প্রয়োজনের কথা শোনার আহ্বান জানান শেখ হাসিনা।

    তিনি বলেন, সামনে কয়েকটা উপনির্বাচন আছে। মানুষের আমাদের ওপর আস্থা, বিশ্বাস আছে তাই সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।

    করোনাভাইরাস দাপট দেখানো শুরু করলে দীর্ঘদিন সম্পাদকমণ্ডলীর বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি। এদিন ছয়মাস পর বৈঠক করেন দলের শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী এ বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

    পরে গণভবন থেকে অনানুষ্ঠানিকভাবে মোবাইলের ভিডিও কলে যুক্ত হন দলীয় প্রধান শেখ হাসিনা।

    এ সময় তিনি দলের জনপ্রিয়তায় জরিপের কথা উল্লেখ করে আসন্ন পাঁচ উপনির্বাচনে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নিদের্শ দেন।

    এছাড়া তৃণমূলের মানুষের প্রয়োজনে কথা জেনে সেভাবেই কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেন, মানুষকে নিয়েই আমাদের কাজ। তাই মানুষকে ভালো রাখতে হবে। দেশের কোথায় কার জন্য কী করলে উপকৃত হবে সে খোঁজ রাখতে হবে।

    মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন, সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন ও হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য রয়েছে।

    নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, পাবনা-৪ আসনে আগামী ২৬ সেপ্টেম্বর ভোট হবে। বাকি চার আসনের মধ্যে ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। তবে এখনও এই দুই আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়নি। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি। 

    পাঁচটি শূন্য আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী ১৪১ জন। এর মধ্যে ঢাকা-১৮ আসনে সর্বোচ্চ ৫৬ জন, নওগাঁ-৬ আসনে ৩৪ জন, পাবনা-৪ আসনে ২৮ জন ও ঢাকা-৫ আসনে ২০ জন ও সিরাজগঞ্জ-১ আসনে তিন জন রয়েছেন। 

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬