Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইউএনও ওয়াহিদার ওপর মূল হামলাকারী রবিউল ইসলাম
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০ ২১:২৫
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০ ২১:২৫

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    ইউএনও ওয়াহিদার ওপর মূল হামলাকারী রবিউল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০ ২১:২৫
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০ ২১:২৫

    ইউএনও ওয়াহিদার ওপর মূল হামলাকারী রবিউল ইসলাম

    ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার মামলায় আদালতে ২জন সাক্ষীকে হাজির করে কার্যবিধি ১৬৪ ধারায় সাক্ষ্যগ্রহণ লিপিবদ্ধ করা হয়েছে। এ নিয়ে বিচারকের কাছে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।পুলিশের সার্বিক তদন্ত, আলামত এবং সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী ইউএনও’র বাড়ির বরখাস্তকৃত মালিই মূল হামলাকারী রবিউল ইসলাম। পুলিশের গোয়েন্দা সংস্থা-ডিবির তদন্তে এটিই প্রমাণিত হতে যাচ্ছে এ হামলার সঙ্গে রবিউল ইসলাম একাই জড়িত ছিল।

    আজ রবিবার ২য় দফার ৩দিনের রিমান্ড শেষে রবিউল ইসলামকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য হাজির করা হবে।শনিবার বেলা ১টায় পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।পুলিশ সুপার আনোয়ার হোসেন আরো জানান, এ চাঞ্চল্যকর মামলার গ্রেফতারকৃত আসামি ঘোড়াঘাট উপজেলা পরিষদের বরখাস্তকৃত মালি রবিউল ইসলাম রিমান্ডে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে জানায়, ওই হামলায় আরও ২জন ছিল। তার স্বীকারোক্তির ভিত্তিতে ওই দু’জনকে শনাক্ত করা হয়। তারা হলো-ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর কওমি মাদ্রাসার ১০বছর বয়সের মাদ্রাসার ছাত্র মো. অলিউল্লাহ হক এবং ঘোড়াঘাট উপজেলার কুচারপাড়া গ্রামের কবিরাজ মশিউর রহমানের ছেলে সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (২৩)।শনিবার বেলা ১২টায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে তাদের সোপর্দ করা হয়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি আবু ইমাম জাফর জানান, এই ২জন সাক্ষীকে কার্যবিধি ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে জবানবন্দি গ্রহণের জন্য বিচারকের কাছে আবেদন করা হয়। পরে বিচারক শিশির কুমার বসু এ ২জন সাক্ষীকে বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ করেন। এরপর তাদেরকে নিজ হেফাজতে ছেড়ে দেয়া হয়েছে।তিনি আরও জানান, আজ দুপুরে ২য় দফার রিমান্ড শেষে রবিউল ইসলামকে বিচারকের নিকট সোপর্দ করে কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য হাজির করা হবে।
     
    পুলিশ সূত্র জানা যায়, ইতিপূর্বে এ চাঞ্চল্যকর মামলায় আরও ৩জন সাক্ষী মুরাদ হোসেন, আইনুল ইসলাম ও খোকন আলীর সাক্ষ্য গ্রহণ করেছে বিচারক। এ নিয়ে মোট ৫জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হলো। এই ৫ জন সাক্ষী গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলাম এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার স্বপক্ষে সাক্ষ্য দেন। 

    পুলিশ সূত্রে আরও জানায়, রবিউলের বক্তব্য তাকে অন্যায়ভাবে চুরির অভিযোগ তার ওপর চাপিয়ে দিয়ে ইউএনও ওয়াহিদা খানম গত জানুয়ারি মাসে তাকে সাময়িক বরখাস্ত করে। পরবর্তীতে গত ১ আগস্ট দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম রবিউলকে মালির চাকরি থেকে বরখাস্ত করেন। এই ক্ষোভ ও অভিমানে রবিউল পরিকল্পনা করে ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তার মনের যন্ত্রনা নিবারণ করেন।তদন্তকালীন রবিউলকে গ্রেফতার করার পর ঘটনার সময় পরনে থাকা তার প্যান্ট জব্দ করা হয়। এছাড়া রবিউল রিমান্ডে থাকা অবস্থায় তার দেয়া তথ্য অনুযায়ী হাতুড়ি, চাবির ঝোপা, মই ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬