Journalbd24.com

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শনিবার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০ ১৩:২৩

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শনিবার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০ ১৩:২৩

    বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শনিবার

    বিশ্বে চলমান এই করোনা মহামারির কারণে দেশের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেএসসি-জেডিসি ও উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা ইতোমধ্যেই বাতিল করা হয়েছে। এই পরিস্থিতির মাঝে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে নেওয়ার চিন্তা-ভাবনাও চলছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

    সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের তৈরি করা একটি সফটওয়্যার ব্যবহারের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

    আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিতব্য উপাচার্যদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

    চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়। ভার্চুয়াল মাধ্যমে ক্লাস হলেও পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা তাদের শিক্ষাবর্ষ সমাপ্ত করতে পারছিলেন না। এ অবস্থায় করণীয় ঠিক করতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেখানে অনলাইনে পরীক্ষার নানা বিষয়ে আলোচনা হয়।

    বৈঠকে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য মীজানুর রহমান বলেন, ছাত্র-ছাত্রীদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে আমরা অনলাইন ক্লাস নিলেও পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা সামনে এগোতে পারছিল না। এই অবস্থা থেকে কীভাবে বের হয়ে আসা যায়, সে বিষয়ে উপাচার্যদের সাথে ইউজিসির আলোচনা হয়েছে।

    তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি সফটওয়্যার ডেভলপ করেছেন। সেটি ব্যবহার করে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেয়া যাবে। আগামী শনিবার (১৭ অক্টোবর) উপাচার্যদের বৈঠকে সেই সফটওয়্যারের সক্ষমতা দেখা হবে। সেখানে যদি সব ভিসিরা সেটি একসেপ্ট করে তাহলে সেই সফটওয়্যার দিয়ে আমরা আমাদের ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়ে নিবো।

    উল্লেখ্য, করোনা মহামারির বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। তবে শীতে করোনার সেকেন্ড ওয়েভ শুরুর শঙ্কা থাকায় এই ছুটি আরও বাড়ার আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬