Journalbd24.com

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • তিনটি বিমানবন্দরের উন্নয়নে একনেকে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০ ১৩:৪৫

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    তিনটি বিমানবন্দরের উন্নয়নে একনেকে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০ ১৩:৪৫

    তিনটি বিমানবন্দরের উন্নয়নে একনেকে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি যশোর, সৈয়দপুর ও রাজশাহী তিনটি অভ্যন্তরীণ বিমানবন্দরের রানওয়ে উন্নয়নের জন্য ৫৬৬ দশমিক ৭৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পসহ ১ হাজার ৬৬৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়সংবলিত চারটি প্রকল্প অনুমোদন করেছে।

    এর মধ্যে সরকারি অর্থায়নে ১ হাজার ৫২৪ কোটি ৭৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয় করা হবে।

    বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের মধ্যে নিরাপদে বিমান অবতরণ এবং বিমানের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার লক্ষে সরকার গৃহীত প্রকল্পও রয়েছে।

    একনেক-এর চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

     

    অনুমোদিত প্রকল্পসমূহ হলো: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ‘যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও রাজশাহী’র শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্প ও ‘মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন-১ম সংশোধিত’ প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের ‘ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ’ প্রকল্প।

    বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনার বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘আজকের সভায় তিনটি মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। একনেক সভায় এই চারটি প্রকল্পের জন্য ১ হাজার ৬৬৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৭৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৩ কোটি ৫১ লাখ টাকা।’

    অনুমোদিত চারটি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্প নতুন এবং বাকি একটি সংশোধিত।

    ‘যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী’র রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ’ শীর্ষক প্রকল্পের বিষয়ে সিনিয়র সচিব বলেন, প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারী থেকে ২০২৩ সালের জুনের মধ্যে ৫৬৬.৭৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে।

    এই প্রকল্পের প্রধান কাজগুলির মধ্যে রয়েছে-বিমানবন্দর রানওয়েতে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ’, এয়ার ফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেমের আপগ্রেডিং, রানওয়ে সাইড-স্ট্রিপসসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্রতিটি বিমানবন্দরের জন্য আধুনিক আগুন নেভানোর গাড়ি সংগ্রহ।

    প্রকল্পের অনুমোদনের সময় প্রধানমন্ত্রী অভ্যন্তরীণ বিমানবন্দরগুলিতে যথাযথ লাইটিং ব্যবস্থা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন যাতে বিমানগুলো রাতে উঠা-নামা করতে পারে।

    প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, ‘যেহেতু, বিমান বন্দরগুলোর ব্যবহার ক্রমশ বাড়ছে, তাই, সেখানে লাইটিং সিস্টেম ইনস্টল করতে হবে যাতে এই অভ্যন্তরীণ বিমান বন্দরগুলোতে রাতের বেলাতেও বিমান উড্ডয়ন এবং অবতরণ করতে পারে।’

    এ বিষয়ে একনেক বৈঠকে বেসামরিক বিমান ও পর্যটন সচিব জানান যে, রানওয়ে উন্নয়নের কাজ শেষ হওয়ার পরে বিমানবন্দরগুলোতে লাইটং ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা তাদের রয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কারণে অর্থনৈতিক কর্মকান্ড বিকাশের পর ক্রমবর্ধমান ব্যবহারের সাথে সাথে বিমান বন্দরগুলো পর্যায়ক্রমে যথাযথভাবে আধুনিকায়ন করতে হবে।

    কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

    সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব, এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬