Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে পারছে না রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২২ ১৭:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২২ ১৭:০৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে পারছে না রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২২ ১৭:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২২ ১৭:০৬

    নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে পারছে না রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

    রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ২০২৪ সালের শেষ নাগাদ বাণিজ্যিক উৎপাদনে আসবে বলে মন্তব্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

    বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর )  রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন তিনি।

    প্রতিমন্ত্রী আরও বলেন, কাজের অগ্রগতি অনেক সন্তোষজনক। প্রথম ইউনিটের কাজ ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ইউনিটের কাজও এগিয়ে চলছে। এক প্রশ্নের জবাবে বলেন, করোনার কারণে সঞ্চালন লাইনের কাজ কিছুটা ব্যহত হয়েছে। যথা সময়ে দরপত্র চুড়ান্ত করা যায় নি। এ কারনে কিছুটা বিলম্বিত হচ্ছে বাণিজ্যিক উৎপাদনে। আজকে আমরা বসে কথা বলে ২০২৪ সালে উৎপাদনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

    প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে ক্রয় চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে। ২০২৩ সালের মধ্যেই চুক্তি সম্পাদন করা হবে। বিদ্যুতের দামের বিষয়ে এখনই চুড়ান্তভাবে বলা সম্ভব নয়। তবে ইউনিট প্রতি দর ৪ থেকে ৫ টাকার মতো হবে। পরমাণু বিদ্যুতে সবচেয়ে সুবিধার দিক হচ্ছে ৬০ বছর এর দর কোন ওঠা-নামা করবে না। আমরা একই দরে ৬০ বছর বিদ্যুৎ পাবো। অন্যদিকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ, গ্যাস এবং তেল ভিত্তিক বিদ্যুতের দর উঠানামা করে।

    বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের জন্য গর্বের উল্লেখ করে বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যেতে সহায়ক হবে। এখানে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে দক্ষ হয়ে উঠছে। এক সময় তারাই নেতৃত্ব দেবে বিদ্যুৎ কেন্দ্রের। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

    রাশিয়ান ভাগে কাজের গতি মোটামুটি সন্তোষজনক হলেও জাপানি প্রতিষ্ঠান সিমেন্স কাজকে জটিল করে তুলেছে। সিমেন্স ২৩৩/৪০০ কেভি জিআইএস সাব স্টেশন সরবরাহ করার কথা। আমেরিকান নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি সাব স্টেশন সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। কাজটির জন্য নতুন ঠিকাদার নিযুক্ত করা হয়েছে চীনা কোম্পানিকে। তারা ২০২৩ সালের নভেম্বরে সরবরাহ করবে। অন্যদিকে সঞ্চালন লাইন নির্মাণ প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারছেন না।

    তবে বিদ্যুৎ প্রকল্পের পরিচালক শৌকত আকবর বলেন, আমরা ২০২৩ সালের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করে ফেলবো। ২০২৪ সালের জুনের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ দিতে চাই। দুই মন্ত্রণালয়ের বসে সময় চুড়ান্ত করা হবে। রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞার কারনে আর্থিক কোন সংকট রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা আর্থিক বিষয়ে ডিল করছি না। রাশানরা সরাসরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দিয়ে থাকেন। সে কারনে তারা বিষয়টি বলতে পারবে। আমরা কোন সমস্যা দেখতে পাচ্ছি না। কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে।

    ১ লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি খরচের এই প্রকল্পে নব্বই ভাগ টাকা ঋণ দিয়েছে রাশিয়া। একই সাথে আন্তঃরাষ্ট্রীয় কয়েকটি চুক্তির মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে রূশ ঠিকাদার এটমস্ট্রয়এক্সপোর্ট। পরিকল্পনা অনুযায়ী ২০২৩ এ প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট এবং একই পরিমাণ বিদ্যুৎ দ্বিতীয় ইউনিট থেকে ২০২৪ সালে উৎপাদনে আসার কথা।

    বর্তমানে পৃথিবীর ৩০টি দেশে ৪৪৯টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেগুলো থেকে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ মোট উৎপন্ন বিদ্যুতের প্রায় ১২ শতাংশ। ১৪টি দেশে আরও ৬৫টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। ২০২৫ সাল নাগাদ ২৭টি দেশে ১৭৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। এগুলোর মধ্যে ৩০টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই নির্মাণ করা হবে পরমাণু বিশ্বে নবাগত দেশসমূহে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬