Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কক্সবাজারে বায়ু বিদ্যুৎকেন্দ্রের টারবাইন নির্মাণকাজ বন্ধ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ১৭:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ১৭:০৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    কক্সবাজারে বায়ু বিদ্যুৎকেন্দ্রের টারবাইন নির্মাণকাজ বন্ধ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ১৭:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ১৭:০৬

    কক্সবাজারে বায়ু বিদ্যুৎকেন্দ্রের টারবাইন নির্মাণকাজ বন্ধ

    কক্সবাজারে দেশের বৃহৎ বায়ু বিদ্যুৎকেন্দ্রের টারবাইন নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন জমির মালিকপক্ষ।

    ব্যক্তিমালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে নির্মাণকাজ পরিচালনা, হুমকি ও মাটি ভরাট করে লবণচাষের জমি নষ্ট করার অভিযোগে আদালতে মামলাও করেছেন জমির মালিকরা।

    পরে ওই মামলায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) নামে একটি বেসরকারি কোম্পানি নির্মাণকাজ অব্যাহত রেখেছিল।

    একপর্যায়ে রোববার সকালে বাধা দেয় জমির মালিক। কিন্তু সেই বাধা উপেক্ষা করে সোমবার সকালে কাজ করার চেষ্টা করলে জমির মালিকদের বাধার মুখে কাজ বন্ধ করে চলে যান কোম্পানির লোকজন।

    এদিকে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে বায়ুশক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বৃহৎ বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে কক্সবাজারে।

    সদর উপজেলার খুরুশকুলে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে পাঁচ একর জমির ওপর নির্মিত হচ্ছে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি।

    আরফাতুল ইসলাম নামে এক জমির মালিক জানান, তাদের মামলার পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের স্থাপনা না করতে কক্সবাজার সদরের সিনিয়র সহকারী জজ আদালত গত ৩ জানুয়ারি নিষেধাজ্ঞা দেন। এর পরও তাদের জমির ওপর কাজ করায় একটি টারবাইনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন তারা।

    নির্মাণকারী কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, জমির মালিকরা কাজ বন্ধ করে দিয়েছেন বলে শুনেছি। আদালতের নিষেধাজ্ঞার কোনো কপি তারা পাননি। জমি নিয়ে জটিলতার বিষয়টি কোম্পানির আইন উপদেষ্টা দেখছেন।

    কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি বলেন, তারা শুধু কারিগরি সহায়তা দিচ্ছেন। জমি নিয়ে জটিলতার বিষয় নিয়ে কোম্পানির লোকজনই ভালো বলতে পারবে।

    কক্সবাজার সদর মডেল থানার এএসআই সুরোজ বড়ুয়া বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধপূর্ণ জায়গায় বিশৃঙ্খলা রোধে তারা কাজ করছেন।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬