Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ইউরোপের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৪১.৭৬ শতাংশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৩ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৩ ১৪:০৭

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ইউরোপের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৪১.৭৬ শতাংশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৩ ১৪:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৩ ১৪:০৭

    ইউরোপের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৪১.৭৬ শতাংশ

    বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ৪১.৭৬ শতাংশ।

    ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

    তথ্য অনুসারে, আলোচ্য সময়ে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব বাজার থেকে ৮৬.৭৪ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে  ১৯.৪০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে। আগের বছর একই সময়ে বিশ্ববাজার থেকে আমদানি করেছিল ৬৯.৭২ বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ থেকে আমদানি করেছিল ১৩.৬৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক। সে হিসেবে, আলোচ্য সময়ের ব্যবধানে বিশ্ব বাজার থেকে ২৪.৪১ শতাংশ এবং বাংলাদেশ থেকে ৪১.৭৬ শতাংশ আমদানি বাড়িয়েছে। পোশাক আমদানিতে ইইউ’র দ্বিতীয় বৃহত্তম উৎসের স্থানে রয়েছে বাংলাদেশ।  

    এদিকে, চীন ২৯.৩৯ শতাংশ শেয়ার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। ২০২২ সালের প্রথম দশ মাসে চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি বেড়েছে ২২.৪৩ শতাংশ। এ সময় চীন থেকে ২৫.৪৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে ইইউ। আলোচ্য সময় তুরস্ক থেকে আমদানি ১২.৮২ শতাংশ বাড়িযেছে, যার ফলে এ সময় তুরস্ক ১০.১২ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে।

    আলোচ্য সময়ে ইইউ ভারত থেকে আমদানি বাড়িয়েছে ২৩.৪৬ শতাংশ। এ সময় ভারত থেকে ইইউ পোশাক আমদানি করেছে ৪.২৪ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছর একই সময়ে আমদানি করেছিল ৩.৪৩ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক।

    ইইউতে অন্যান্য শীর্ষ সরবরাহকারীদের মধ্যে কম্বোডিয়া ৩৯.৬৯ শতাংশ, ভিয়েতনাম ৩৩.০৫ শতাংশ, পাকিস্তান ২৮.৫৫, মরক্কো ৯.৫৯, শ্রীলঙ্কা ১৮ এবং ইন্দোনেশিয়া থেকে ৩১.৭৬ শতাংশ।

    বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের পোশাকের চাহিদা ইউরোপে অনেক বেশি। সেজন্য অন্যান্য দেশের চেয়ে বাণিজ্য ঘাটতি আমাদের অনেক কম। ইউরোস্ট্যাটের প্রতিবেদন অনুযায়ী অক্টোবর পর্যন্ত প্রবৃদ্ধি বাড়লেও পরবর্তীতে ইউরোপের আমদানি সব দেশ থেকেই কমেছে। এর অন্যতম কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

    তিনি বলেন, ডিসেম্বর-জানুয়ারি দিকে ইউরোপের আমদানি কমায় সব দেশেই এর নেতিবাচক প্রভাব পড়বে। তবে এই সময়ও আমরা অন্যদের চেয়ে ভালো করবো বলে আশা করছি।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬