Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আ. লীগের জনসভা ঘিরে রাজশাহী রুটে চলবে ৭ বিশেষ ট্রেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩ ১৮:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩ ১৮:১৯

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    আ. লীগের জনসভা ঘিরে রাজশাহী রুটে চলবে ৭ বিশেষ ট্রেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩ ১৮:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩ ১৮:১৯

    আ. লীগের জনসভা ঘিরে রাজশাহী রুটে চলবে ৭ বিশেষ ট্রেন

    দীর্ঘ প্রায় পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আগামীকাল রোববার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। ইতোমধ্যেই জনসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে। রাজশাহী তো বটেই পুরো বিভাগে ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রীকে নিজ চোখে দেখার উন্মাদনা। আর এই সমাবেশকে ঘিরে রাজশাহী রুটে বিশেষ ট্রেন চালু করেছে রেলপথ মন্ত্রণালয়।

    আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে সাতটি পৃথক রুটে সাতটি বিশেষ ট্রেন চলাচলের অনুমতি দেয় মন্ত্রণালয়টি।

    শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

    জিএম অসীম কুমার তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে সাতটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। সাতটি পৃথক রুটে ট্রেনগুলো চলবে। জয়পুরহাটের পাঁচবিবি, বগুড়ার সান্তাহার, নওগাঁর রানীনগর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, সিরাজগঞ্জ, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনগুলো ছাড়বে।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগের এমপি শেখ হেলালের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রনালয় এ সিদ্ধান্ত জানায়। আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছি। আশা করি, বেলা ১২টা থেকে সোয়া একটার মধ্যেই ট্রেনগুলো রাজশাহীতে পৌঁছাবে। সাতটি বিশেষ ট্রেন চালুর ফলে রুটিন মাফিক চলা ট্রেনে সিডিউল বিপর্যয় দেখা দিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

    এদিকে জনসভাস্থল পরিদর্শনে এসে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যদিও এই মাদরাসা মাঠ জনসভাস্থল, কিন্তু পুরো রাজশাহী শহর লোকে লোকারণ্য হবে। যেভাবে মানুষের উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, কোনোভাবেই এ মাঠে জায়গা দেওয়া সম্ভব নয়। গত ১৪ বছরে এই রাজশাহী শহর বদলে গেছে।

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবার যে পরিকল্পনা সেটি মানুষ শুনতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছিলেন, তা হয়ে গেছে। আমরা সুফল পাচ্ছি। এখন তিনি তরুণদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চান, সেটাও হবে। মাঠ শুধু নয়, মাঠের বাইরেও প্রচুর মানুষ থাকবে। আমরা কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম আশা করছি।

    আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, রাজশাহীর জনগণ তাদের প্রাণের নেত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে তারা সময় গুণছেন, কখন জনগণের নেত্রী সফল প্রধানমন্ত্রী রাজশাহী আসবেন? প্রস্তুতি পর্ব সব শেষ, জনগণ অধীর আগ্রহে বসে আছে তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য, প্রিয় নেত্রীর মুখ দিয়ে দুটি কথা শোনার জন্য। যেটি তাদের কাছে অনুপ্রেরণা ও শক্তি হবে আগামী দিনের নৌকার বিজয়ের ক্ষেত্রে।

    এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে জনসভাস্থল ঐতিহাসিক মাদরাসা ময়দান ও সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর পাশপাশি পুরো নগরীতে তিন হাজার পুলিশ মোতায়েন করবে বলে জানিয়েছে মহানগর পুলিশ (আরএমপি)। এর আগে, আরএমপির এক প্রজ্ঞাপনে গত ২৭ জানুয়ারি সকাল ৬টা থেকে ৩০ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত শহরে পূর্বানুমতি ছাড়া সব ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, পটকা এবং উড়ন্ত ড্রোন বহন, ব্যবহার, ধারণ এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬