Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সিপিডি একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩ ২১:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩ ২১:২৬

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    সিপিডি একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩ ২১:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩ ২১:২৬

    সিপিডি একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে চায়: কৃষিমন্ত্রী

    সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কোনো ধোয়া তুলসী পাতা নয়, নিরপেক্ষও নয় বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সংস্থাটি একটি সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছে।

    তিনি বলেন, সিপিডি রাজনৈতিক লক্ষ্য নিয়ে অনেক জরিপ করে। তারা একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে চায় ও তারা সেই দলের অংশীদার। এর আগেও ড. ইউনূসকে নিয়ে সিপিডি আন্তরিকতার সঙ্গে জোরেশোরে মাঠে নেমেছিল। তখন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছিল।

    সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিপণ্যের রফতানি বৃদ্ধির অগ্রগতি সংক্রান্ত সভায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

    ‘দেশে ব্যবসায়ে বড় বাধা দুর্নীতি’ সিপিডির সাম্প্রতিক জরিপের এমন ফলাফল নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, তাদের জরিপ পদ্ধতি মানুষকে জানান দরকার। কী পদ্ধতিতে, কীভাবে কতটা বস্তুনিষ্ঠভাবে তারা জরিপ করেছে, তা প্রশ্নসাপেক্ষ। আর সিপিডি ধোয়া তুলসি পাতা নয়, নিরপেক্ষও নয়।

    তিনি বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্র, জাপান, ভারতের মতো দেশেও উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে, নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ যে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে, এটিকে সিপিডি কীভাবে দেখে? এ অর্জন কী যাদুবলে হয়েছে? বিশ্বব্যাংক, আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থা বলছে, দেশে এখন প্রবৃদ্ধি প্রায় শতকরা ছয় ভাগ। সিপিডি কি জানে দাম বৃদ্ধির কারণে টনপ্রতি ২৫০ ডলারের পটাশিয়াম সার কীভাবে আমরা ১২০০ ডলারে কিনে কৃষকদেরকে ভর্তুকিতে দিয়েছি?’

    উন্নত দেশসহ সারা বিশ্বেই কম-বেশি দুর্নীতি হয় মন্তব্য করে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে, জার্মানিতেও দুর্নীতির অনেক নজির রয়েছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও কিছুটা দুর্নীতি আছে। খালেদা জিয়া দুর্নীতির মামলায় জেল খাটছেন। দেশ থেকে দুর্নীতি একেবারে নির্মূল হয়ে গেছে—তা বলা যাবে না।

    কৃষিপণ্য ও আলু রফতানি প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, কৃষিপণ্য ও আলু রফতানি বৃদ্ধির জন্য আমরা দুটি রোডম্যাপ বাস্তবায়ন করছি। ইতিমধ্যে বিমান বন্দরে কৃষিপণ্যের জন্য আলাদা স্ক্যানার স্থাপন, মধ্যপ্রাচ্যে সরাসরি (সিঙ্গাপুরে হয়ে যাওয়ার পরিবর্তে) কার্গো জাহাজ যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উত্তম কৃষি চর্চা নীতিমালা বাস্তবায়ন ও পূর্বাচলে আধুনিক প্যাকিং হাউজ স্থাপনের কাজ চলছে। তবে, এখনও ব্যাংকিং সমস্যা, কৃষিপণ্যের রফতানিতে প্রদত্ত শতকরা ২০ ভাগ প্রণোদনা ঠিকমতো না পাওয়াসহ কিছু সমস্যা রয়েছে; এগুলো নিরসনেও কাজ চলছে বলে জানান তিনি

    সভায় কৃষিপণ্যের রফতানি বৃদ্ধির রোডম্যাপ ও আলু রফতানি বৃদ্ধির রোডম্যাপ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার। এতে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান, অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, রপ্তানিকারক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬