Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চলতি সংসদের রেকর্ডসংখ্যক ২৬ জন এমপি মারা গেছেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    চলতি সংসদের রেকর্ডসংখ্যক ২৬ জন এমপি মারা গেছেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩০

    চলতি সংসদের রেকর্ডসংখ্যক ২৬ জন এমপি মারা গেছেন

    চলতি একাদশ সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। এর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সেই হিসাবে গত ২৯ জানুয়ারি চলতি সংসদের চার বছর পূর্ণ হয়েছে। এই সময়ে সংসদের ২১টি অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৭৫ দিন। করোনা পরিস্থিতির কারণে বেশির ভাগ অধিবেশনই ছিল সংক্ষিপ্ত। সংসদীয় কমিটির কার্যক্রমেও নেমে আসে স্থবিরতা। এরই মধ্যে চলতি সংসদের রেকর্ডসংখ্যক ২৬ জন সদস্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

    সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের পর নানা নাটকীয়তা সত্ত্বেও বিএনপি সংসদে ফেরার পাশাপাশি প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সরকারের ভেতর থেকে বেরিয়ে প্রকৃত বিরোধী দলের ভূমিকায় ফেরার কারণে জাতীয় বিভিন্ন ইস্যুতে আলোচনায় প্রাণবন্ত ছিল সংসদ অধিবেশন। করোনা পরিস্থিতির কারণে অধিবেশন সংক্ষিপ্ত হলেও সংসদে সরব ছিলেন বিএনপির সংসদ সদস্যরা।

    নির্বাচনে ভয়াবহ বিপর্যয়ের পর শপথ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা। কিন্তু নানা নাটকীয়তার পর তাঁরা চলতি সংসদের দ্বিতীয় অধিবেশনে যোগদান করেন। আর এতেই পাল্টে যায় সংসদ অধিবেশনের চিত্র।

    চলতি সংসদের চার বছরে সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ চলতি সংসদের ২৬ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের মৃত্যুতে সংসদ ভবনে জানাজার রেওয়াজ থাকলেও করোনাকাল হওয়ায় গত বছরে তা হয়নি। তবে সংসদে শোক প্রস্তাব নিয়ে আলোচনা এবং প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে।

    আলোচিত ঘটনা ছিল কুয়েতের আদালতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের সাজার ঘটনা। মানবপাচার ও অর্থপাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে সাজা হওয়ায় তাঁর সংসদ সদস্য পদ বাতিল করা হয়।

    চার বছরের মূল্যায়ন প্রসঙ্গে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের কালের কণ্ঠকে বলেন, ‘সংসদে বিরোধী দলের যে ভূমিকা পালন করার কথা, তা জাতীয় পার্টি পালন করছে। আমরা দাবিদাওয়াগুলো সংসদে তুলে ধরছি। সংসদ এখন প্রাণবন্ত আছে। বিরোধী দল বিভিন্ন ইস্যু সংসদে তুলে ধরছে।’

    স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদ বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একাদশ সংসদ। গত চার বছরে জাতীয় গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হয়েছে, যে কারণে বর্তমান সংসদ প্রাণবন্ত। করোনাকালেও সংবিধানের নির্দেশনা অনুযায়ী সংসদের অধিবেশন নিয়মিত বসেছে।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬