Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • প্রযুক্তির অপব্যবহার রোধে অনলাইন গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. আতিউর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:১২

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    প্রযুক্তির অপব্যবহার রোধে অনলাইন গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. আতিউর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ১৯:১২

    প্রযুক্তির অপব্যবহার রোধে অনলাইন গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. আতিউর

    বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং অপব্যবহার রোধে অনলাইন গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই তথ্যপ্রযুক্তির সুযোগ-সুবিধা সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন নতুন উপায় উদ্ভাবন করতে হবে। তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম বহুমাত্রিক ডটকম এর পরিমার্জিত নতুন ডিজিটাল সংস্করণ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    অনলাইন গণমাধ্যম বহুমাত্রিক ডটকম এর পরিমার্জিত নতুন ডিজিটাল সংস্করণ উন্মোচন করছেন বিশিষ্টজনরা

    আলোচনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ও একুশে পদক জয়ী সাংবাদিক জাফর ওয়াজেদ বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান অগ্রযাত্রায় এদেশের গণমাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এবং বিকাশ ঘটেছে। তবে মানসম্পন্ন লেখনি এবং সাংবাদিকের সংখ্যা সেরকম বাড়েনি। লক্ষ্য করলে দেখা যায়, বেশির ভাগ গণমাধ্যমে কপি-পেস্ট সাংবাদিকতা চলছে; যা অত্যন্ত দু:খজনক। এদেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অনলাইন গণমাধ্যমের সংখ্যা বাড়ায় তা বর্তমানে কুটির শিল্পের পর্যায়ে চলে গেছে, তবে বিষয়ভিত্তিক গণমাধ্যমের সংখ্যা সেরকম বাড়েনি।

    অনুষ্ঠানে গণমাধ্যমের বিবর্তনকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ও বিজ্ঞানী ড. তোফাজ্জল ইসলাম বলেন, জ্ঞান-বিজ্ঞানের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য এদেশের জনসাধারণের কাছে যাতে সঠিকভাবে পরিবেশিত হয় সে ব্যাপারে সাংবাদিকদের সচেতনতা জরুরি। কারণ ভুল তথ্য পরিবেশনে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়।

    বহুমাত্রিক ডটকম এর উপদেষ্টা সম্পাদক অধ্যাপক ড. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও প্রধান সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মনজুরুল করিম, জ্যেষ্ঠ সাংবাদিক বাসুদেব ধর, বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সভাপতি তাপস হোড়, দৈনিক আমাদের বার্তা ও শিক্ষা ডটকম এর বার্তা প্রধান জাকারিয়া মন্ডল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপনির্বাহী পরিচালক মিল্টন আহমেদ, বিকন ফার্মাসিউটিকেলস এর বিপণন প্রধান এস এম মাহমুদুল হক পল্লব প্রমুখ বক্তব্য রাখেন।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬