Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নগরীর নিরাপত্তায় ডিএমপির বিশেষ অবদান রয়েছে: প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪০

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নগরীর নিরাপত্তায় ডিএমপির বিশেষ অবদান রয়েছে: প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪০

    নগরীর নিরাপত্তায় ডিএমপির বিশেষ অবদান রয়েছে: প্রধানমন্ত্রী

    ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অবদান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি বৈচিত্র্যময় মহানগরী ঢাকার সার্বিক নিরাপত্তা, উন্নয়ন প্রকল্পসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনে বিনিয়োগবান্ধব স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অবদান রয়েছে।

    তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে জনগণের অকুণ্ঠ সমর্থনে জয়লাভের পর ধারাবাহিকভাবে গত ১৪ বছর সরকারে থাকার ফলে পুলিশের আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে। পুলিশের প্রায় সব ইউনিটের কাঠামো সংস্কারসহ নতুন পদ সৃষ্টির মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি প্রাপ্তির জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ আমরা গ্রহণ করেছি।

    সরকারপ্রধান বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমনে আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনে পুলিশকে শক্তিশালী করা হচ্ছে। এর ফলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও পুলিশের গৌরবোজ্জ্বল সাফল্য বাংলাদেশকে বৈশ্বিক পরিমণ্ডলে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

    তিনি বলেন, আমাদের সরকার করোনা মোকাবিলা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় অর্থনৈতিক নীতিমালা শক্তভাবে ধরে রাখতে এবং সেই সঙ্গে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সফলতার সঙ্গে কাজ করছে। বাংলাদেশ পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এরই মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ পুলিশের মানবিক অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

    বঙ্গবন্ধুকন্যা বলেন, মাত্র ১২টি থানা নিয়ে গঠিত ডিএমপি বর্তমানে ৫০টি থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমাদের সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে আধুনিক, যুগোপযোগী ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে। জঙ্গিবাদ দমনে ডিএমপির দক্ষ ও চৌকস ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অবদান এখন সর্বমহলে প্রশংসিত। পরিবর্তিত অপরাধের ধরনের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ডিএমপি বেশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।

    পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবা করাই পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের পবিত্র দায়িত্ব। দেশের স্বার্থে, মানুষের সেবায়, দেশের কল্যাণে ও উন্নয়নে যেন কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, কোন ক্ষেত্রে যেন কেউ আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সেদিকে বিশেষভাবে আপনাদের দৃষ্টি দিতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি, বাংলাদেশ পুলিশের সদস্যরা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। ‘স্মার্ট বাংলাদেশ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করবেন।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬