Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ৪৮ বছরে পদার্পণ করল ডিএমপি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪৩

    আরো খবর

    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    ৪৮ বছরে পদার্পণ করল ডিএমপি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪৩

    ৪৮ বছরে পদার্পণ করল ডিএমপি

    দীর্ঘ ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ।

    দিবসটি উপলক্ষে ডিএমপি’র পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন।

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান ও ইন্সপেক্টর জেনারেল পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত থাকবেন।

    দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা এই ইউনিটসহ দেশের সকল পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনার পৃথক পৃথক বাণী দিয়েছেন।

    ‘শান্তি শপথে বলীয়ান’ এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে রাজধানী ঢাকার জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে ডিএমপি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার অভিব্যক্তি প্রকাশ ও উদ্যোগ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৬ সালে ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত পুলিশের সর্ববৃহৎ এ ইউনিট সময়ের পরিক্রমায় মহানগরবাসীর নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    বিকেল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমালা। র‌্যালিটি ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে এসে শেষ হবে। শোভাযাত্রায় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্য অংশগ্রহণ করবেন। শোভাযাত্রায় যুক্ত থাকবে ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী ও ব্যান্ড দল, ডগ স্কোয়াড, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ অন্যান্য ইউনিটের সদস্যরা।

    প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিকেল ৪টায় কেক কেটে প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে বিকাল সোয়া ৪ টায় ডিএমপির সার্বিক কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এরপর রাজারবাগ পুলিশ লাইন্সে সন্ধ্যা সাড়ে ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী এবং ডিএমপি শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করবেন।

    অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচিব, বিচারক, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিক, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, সাবেক আইজিপি ও কমিশনার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুনাক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধি, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নাটক, চলচ্চিত্র ও সর্বোপরি বিনোদন জগতের শিল্পী, সাংবাদিক, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ, ’৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন।

    বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে এবং ১ জন পুলিশ কমিশনার, ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপ-পুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য কর্মরত রয়েছেন।

    বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি ঢাকায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই কোটি মানুষ বাস করেন। অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশনসমূহ, শিক্ষা-প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান এ নগরীতে অবস্থিত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও দমন, ভিআইপি গমনাগমন, নিরাপদ ব্যবসায় পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর আস্থা ও নির্ভরতা অর্জনে সফল হয়েছে।

    সাইবার অপরাধ ও জঙ্গি দমনসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করছে। ২০২২ সালে ডিএমপি সাইবার অপরাধ সংক্রান্ত ১৭১টি মামলায় ১১৫ জন, ৩৫টি মামলায় ৮৭ জন জঙ্গি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ হাজার ৩৫টি মামলায় ২১ হাজার ৯৮০ জন, অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত মামলায় ৪১০ জন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ২ হাজার ১০টি মামলায় ১ হাজার ৭০৯ জন, ১৬৯টি চোরাচালান মামলায় শতাধিক আসামীকে গ্রেফতার করেছে।

    এছাড়াও, ডিএমপি ২০২২ সালে ১৩ হাজার ২৯১ দশমিক ৫ কেজি গাঁজা, ৫৫ কেজি হেরোইন, ৪০ লাখ ৯৩ হাজার ৬০০ পিস ইয়াবা, ৫৬ হাজার ৭৯৪ ক্যান বিয়ার, ৫১ হাজার ২৫৭ বোতল ফেন্সিডিল, ৮ হাজার ২৫ বোতল বিদেশি মদসহ অন্যান্য নতুন নতুন ভয়ংকর মাদকদ্রব্য, ৬৫টি আগ্নেয়াস্ত্র, ২৫২ রাউন্ড গুলি, ৪ হাজার ২৬৮ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইন অমান্যকারী যানবাহন ও চালকের বিরুদ্ধে ২০২২ সালে প্রায় ২ লাখ ৬৪ হাজার ই-প্রসিকিউশন দায়ের ও প্রায় ৫৫ কোটি টাকা জরিমানা করেছে।

    ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন ২০২২ সালে ২ হাজার ৩৭৭ জন নারী ও শিশুকে সেবা প্রদান করেছে। ঢাকা মহানগরীতে প্রতি রাতে বিভিন্ন পদমর্যাদার প্রায় ৮ হাজার পুলিশ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকেন। অপরাধ দমন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে ঢাকা শহরে দেড় হাজারেরও অধিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করে সার্বিক নিরাপত্তা মনিটরিং করা হচ্ছে। বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন ডিএমপির পুলিশ সদস্যগণ।

    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬